শনিবার, ১৩ Jun ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগের বৃক্ষরোপণ কর্মসূচী

সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগের বৃক্ষরোপণ কর্মসূচী

বঙ্গবন্ধুর দৌহিত্র প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন উপলক্ষে রাজধানীতে বৃক্ষরোপণ করেছে আওয়ামী লীগ। রাজধানীর গণপূর্ত ভবনে আওয়ামী লীগের বন ও পরিবেশ উপ- কমিটির উদ্যোগে নানা প্রজাতির বৃক্ষরোপণ করা হয়।

এ সময় আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন বলেন, ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা সজীব ওয়াজেদ জয় ।তাঁর নেতৃত্বেই বাংলাদেশ আগামীতে আরো উন্নত সমৃদ্ধ হবে। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্দেশে সারাদেশব্যাপী চলমান বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত রাখা হবে বলেও জানান তিনি। আওয়ামী লীগের বন ও পরিবেশ উপকমিটির উদ্যোগে দেশব্যাপী এক কোটি গাছ লাগানোর কর্মসূচি চলছে ।

দেশের প্রতিটি জেলা উপজেলায় বিভিন্ন প্রজাতির গাছ লাগানো হচ্ছে।

মুজিব বর্ষ কে সামনে রেখে এই কর্মসূচি নিয়েছিলো আওয়ামী লীগের বন ও পরিবেশ উপ-কমিটি। বর্ষা মৌসুমে দেশব্যাপী বিভিন্ন প্রজাতির গাছ লাগানোর মধ্য দিয়ে প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় আওয়ামী লীগের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে কাজ করছে বলেও জানান আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে যার যার অবস্থান থেকে সবাইকে কাজ করার আহ্বান জানান তিনি। এসময় বন ও পরিবেশ উপ-কমিটির সদস্য বিমান রায়, উৎপল সাহা অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com