শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা ফখরুলকে পুতিনের অভিনন্দন ‘ক্রাইম প্যাট্রল’-এর নতুন সঞ্চালক অজয় দেবগন ‘মনস্টার’-এ সালমান-নয়নতারা, এবার যুক্ত হলেন দুই বাঙালি তারকা সৌদি-পাকিস্তান-তুরস্কের প্রতিরক্ষা চুক্তি, বাংলাদেশের অবস্থান জানালেন পররাষ্ট্রমন্ত্রী লক্ষ্মীপুর মোড় থেকে এসএসসি-এইচএসসির মূল সনদ ও নম্বরপত্র হারানো নেপালে বন্যা: নিরাপদে অপু বিশ্বাস ও ‘শিকার’ সিনেমার পুরো টিম পর্নোগ্রাফিক কনটেন্ট বিক্রির অভিযোগে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার ও সহযোগী গ্রেপ্তার ঢাকায় চালু হচ্ছে কোরিয়া ভিসা আবেদন কেন্দ্র, কার্যক্রম শুরু ২ সেপ্টেম্বর বিদিশা এরশাদ গ্রেপ্তার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে খসরুজ্জামান দুলু শিক্ষা বৃত্তি
রংপুরে জাপার নতুন মহাসচিবকে জুতা প্রদর্শন: সরাতে ২৪ ঘন্টার আল্টিমেটাম

রংপুরে জাপার নতুন মহাসচিবকে জুতা প্রদর্শন: সরাতে ২৪ ঘন্টার আল্টিমেটাম

এস এম রাফাত হোসেন বাঁধন, রংপুর

মসিউর রহমান রাঙ্গা এমপিকে সরিয়ে জিয়াউদ্দিন বাবলুকে মহাসচিব করায় বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে রংপুর। বাবলুকে জুতা প্রদর্শন ও কুশপুত্তলিকা দাহ করে ২৪ ঘন্টারমধ্যে রাঙ্গাকে পুনবর্হাল না করলে কঠোর আন্দোলনের হুমকি দিয়েছেন জাতীয় পার্টির নেতাকর্মীরা।

রোববার রাত সাড়ে ৮ টার দিকে রাঙ্গা এমপির নির্বাচনি আসন গঙ্গাচড়া উপজেলা জিরো পয়েন্টে প্রথমে জিয়াউদ্দিন বাবলুর কুশপুত্তলিকা দাহ করে।
পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় বাবলু বিরোধি বিভিন্ন শ্লোগান দেয় নেতাকর্মীরা।প্রদর্শন করা হয় জুতা। পরে জিরো পয়েন্টের সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির আহবায়ক, ছাত্রসমাজের আহবায়কসহ নেতৃবৃন্দ। বক্তারা ২৪ ঘন্টার মধ্যে বাবলুকে বাদ দিয়ে রাঙ্গাকে মহাসচিব করা না হলে উত্তরাঞ্চল অচল করার ঘোষণা দেন।

অন্যদিকে সন্ধায় রংপুর মহানগর ও জেলা জাতীয় পার্টির কার্যালয়ে সমাবেশ করেন জাতীয় পার্টি অঙ্গস ও সহযোগি সংগঠন। সেখান থেকে বলা হয় জাতীয় পার্টিকে ধ্বংস করতেই এই রদবদল করা হয়েছে। ২৪ ঘন্টার মধ্যে রাঙ্গাকে মহাসচিব করা না হলে তারাও সব কিছু অচল করার হুমকি দেন। এসময় বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হাজি আব্দুর রাজ্জাক, জেলা যুব সংহতির সভাপতি হাসানুজ্জামান নাজিম, মহানগর যুব সংহতির সভাপতি শাহিন হোসেন জাকির প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com