বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ঘোড়াঘাটে ১৭১ বোতল ফেনসিডিল সহ ১টি ট্রাক জব্দ – গ্রেফতার ২

ঘোড়াঘাটে ১৭১ বোতল ফেনসিডিল সহ ১টি ট্রাক জব্দ – গ্রেফতার ২

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় ভারতীয় আমদানি নিষিদ্ধ ১৭১ বোতল ফেনসিডিল সহ ২ জন কে গ্রেফতার ও ১টি ট্রাক জব্দ করেছে ঘোড়াঘাট থানা পুলিশ।

জানাযায়, ২৫ জুলাই শনিবার রাত ১ঃ৩০ মিনিটে উপজেলার রানিগঞ্জ বাজার হইতে দামুদরপুর শৌলা পর্যন্ত রাত্রিকালীন রনপাহাড়া ডিউটি করাকালে, ১নং বুলাকিপুর ইউপি অন্তর্গত কলাবাড়ী ব্রীজে চেকপোস্টের মাধ্যমে সাব-ইন্সপেক্টর মোঃ সারোয়ার জাহানের ও সঙ্গীয় ফোর্স সহ,

দিনাজপুর দিক হইতে ঘোড়াঘাট অভিমুখে দ্রুত গতিতে একটি মাল বোঝাই ট্রাক আসায় ট্রাকটিকে থামানোর সিগনাল দিলে উক্ত ট্রাকটি যাহার রেজিঃ নং – ঢাকা মেট্রো-ট-১৪-৪৭৩৮ থামাইয়া চালক ও হেলপার পালানোর চেষ্টা করলে তাদের ২ জন কে আটক করা হয়। লোকজন সম্মুখে জিজ্ঞাসাবাদের পর তাদের বর্ণিত তথ্যর ভিত্তিতে উক্ত ট্রাক চেকিং করে ড্রাইভারের সিটের পেছনে থাকা কেবিনে একটি চটের বস্তা ভর্তি ১৭১ বোতল আমদানী নিষিদ্ধ ফেনসিডিল এবং ২১০ বস্তা ভুট্টা সহ ট্রাকটি জব্দ করে থানা পুলিশ।

গ্রেফতারকৃত আসামীরা হলো, মোঃ শামীম মিয়া @ বাবু (২২), পিতা – মোঃ নূরনবী ও মোঃ শাহিন মিয়া (২১), পিতা – মোঃ আব্দুল হাকিম, উভয় সাং- মহতুল্যাপুর, থানা- কোতয়ালী, জেলা – দিনাজপুর।

এ ব্যাপারে আসামীর বিরুদ্ধে ১৯৭৪ ইং সালের বিশেষ ক্ষমতা আইনের ফেনসিডিল চোরাচালানির নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ, জনাব মোঃ আমিরুল ইসলাম। পরবর্তীতে ২৫ জুলাই শনিবার দুপুর ১২ টার দিকে উক্ত আসামীদেরকে দিনাজপুর জেল হাজতে প্রেরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com