মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
পূবাইলে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

পূবাইলে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

গাজীপুর সিটি কর্পোরেশনের পূবাইলে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে টঙ্গী-কালীগঞ্জ সড়কের পূবাইল ব্রিজ সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, গাজীপুর সিটি কর্পোরেশনের মাঝুখান এলাকার রুস্তম আলী পাঠানের ছেলে হৃদয় পাঠান (২০) ও নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার তিলাব এলাকার মহসিন ভূইয়ার ছেলে শাকিল ভূইয়া (২০)।

শাকিল ভূইয়া পরিবারের সঙ্গে গাজীপুর শহরের শিলমুন এলাকায় বসবাস করতেন। হৃদয় পাঠান পূবাইল ডিগ্রি কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষা দিয়েছেন।

পূবাইল থানার এসআই মাসুদ রানা জানান. বিকেল সাড়ে ৪টার দিকে কালীগঞ্জগামী মোটরসাইকেলে বিপরীতগামী ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে শাকিল নিহত এবং হৃদয় আহত হয়।

স্থানীয়রা হৃদয়কে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

তার মৃতুর বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর সিটি কর্পোরেশনের স্থানীয় সাবেক কাউন্সিলর হোসনে আরা জুলি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com