সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:২৩ অপরাহ্ন

শিরোনাম :
আজ সকাল ১১টায় এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল “জেমসের গান সংরক্ষণে আসছে ‘জেমস ফাউন্ডেশন “আন্তর্জাতিক মঞ্চে সেরা অভিনেত্রী বাংলাদেশের নাজিফা তুষি” োহিঙ্গা গণহত্যার রায় প্রত্যাখ্যান মিয়ানমারের, ১০ হাজার শরণার্থী যাবে তুরস জন্মদিনে বুবলীর বড় চমক, প্রথম প্রযোজিত সিনেমা আন্তর্জাতিক উৎসবে গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে আইজিপি, সঙ্গে বিজিবি ও এসআরবিপ্রধান : ৪৮০০ কোটি টাকায় বিক্রি হচ্ছে কেকেআরের ২২.৫ শতাংশ শেয় রাতের মধ্যে ঢাকাসহ ১০ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা বিশ্ব রাজনীতিতে ইতিহাস, এক টেবিলে তিন পরাশক্তির নেতা মিস ইউনিভার্সের ভোটে বিশ্বে তৃতীয় বাংলাদেশের সামিরা খান মাহি
মাটিরাঙ্গায় দুই দোকানীকে ভ্রাম্যমান আদালতের জরিমানা

মাটিরাঙ্গায় দুই দোকানীকে ভ্রাম্যমান আদালতের জরিমানা

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় করোনা ভাইরাসের সংক্রমন প্রতিরোধে সরকারী নির্দেশনা উপেক্ষা করে রাত ৯টা পর্যন্ত দোকান খোলা রেখে সংক্রামক রোগ ছড়াতে সহায়তা করার অপরাধে

মাটিরাঙ্গার চৌধুরীপাড়ায় এক কুলিং কর্ণার ব্যবসায়ীকে দুই হাজার টাকা অর্থদন্ড করেছে ভ্রাম্যমান আদালত। 

রোববার (৩১ মে) রাত ৯টার দিকে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিভীষণ কান্তি দাশ মাটিরাঙ্গা বাজারে এ অভিযান পরিচালনা করেন।

একই সময়ে মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার অপরাধে মাটিরাঙ্গা বাজারের মা ফার্মেসীকে ২০০৯ সালের ভোক্তা অধিকার আইনের ৫১ ধারায় দশ হাজার টাকা অর্থদণ্ড করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিভীষণ কান্তি দাশ।

একই সময়ে করোনা ভাইরাসের সংক্রমন রোধে সামাজিক দুরত্ব নিশ্চিতে মাটিরাঙ্গা বাজারে

সচেতনতামুলক কার্যক্রম পরিচালনা করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিভীষণ কান্তি দাশ। 

করোনা ভাইরাসের সংক্রমন ঠেকাতে ও সামাজিক দুরত্ব বজায় রাখতে সরকারি নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে নিয়মিত অভিযান চালানো হবে বলেও জানান মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিভীষণ কান্তি দাশ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com