শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা ফখরুলকে পুতিনের অভিনন্দন ‘ক্রাইম প্যাট্রল’-এর নতুন সঞ্চালক অজয় দেবগন ‘মনস্টার’-এ সালমান-নয়নতারা, এবার যুক্ত হলেন দুই বাঙালি তারকা সৌদি-পাকিস্তান-তুরস্কের প্রতিরক্ষা চুক্তি, বাংলাদেশের অবস্থান জানালেন পররাষ্ট্রমন্ত্রী লক্ষ্মীপুর মোড় থেকে এসএসসি-এইচএসসির মূল সনদ ও নম্বরপত্র হারানো নেপালে বন্যা: নিরাপদে অপু বিশ্বাস ও ‘শিকার’ সিনেমার পুরো টিম পর্নোগ্রাফিক কনটেন্ট বিক্রির অভিযোগে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার ও সহযোগী গ্রেপ্তার ঢাকায় চালু হচ্ছে কোরিয়া ভিসা আবেদন কেন্দ্র, কার্যক্রম শুরু ২ সেপ্টেম্বর বিদিশা এরশাদ গ্রেপ্তার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে খসরুজ্জামান দুলু শিক্ষা বৃত্তি
বিএনপি মানুষের দুর্যোগ ও কষ্টে পাশে না থেকে শুধু গনমাধ্যমে মিথ্যাচার করছে-ওবায়দুল কাদের

বিএনপি মানুষের দুর্যোগ ও কষ্টে পাশে না থেকে শুধু গনমাধ্যমে মিথ্যাচার করছে-ওবায়দুল কাদের

বিএনপি মানুষের দুর্যোগ ও কষ্টে পাশে না থেকে গণমাধ্যমে কথামালার ধারা বর্ষণ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি আজ সকাল রাজধানীর বনানীতে ফরেন এইডেড প্রজেক্ট ‘RHD’- ভবনে ওয়েস্টার্ণ বাংলাদেশ ব্রিজ ইমপ্রুভমেন্ট প্রজেক্টের আওতায় জাইকা ঋণসহায়তায় চলমান ২টি প্যাকেজের মাধ্যমে দেশের উত্তরাঞ্চলে ৮টি সেতু ও দক্ষিণাঞ্চলে ১৩টি সেতু নির্মাণের লক্ষ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তাঁর বাসা থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এ মন্তব্য করেন।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন এ প্রকল্পের আওতায় ইতিমধ্যে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ২৫টি সেতুর নির্মাণ কাজ সমাপ্ত হয়েছে।
তিনি বলেন উত্তর-পশ্চিমাঞ্চলে চলমান ৩৫টি সেতুর নির্মাণ কাজের অগ্রগতি প্রায় ৮০ ভাগ।

মন্ত্রী জাইকাকে ধন্যবাদ জানিয়ে বলেন তাদের ঋণসহায়তায় দেশের পূর্বাঞ্চলে মোট ১১৮টি নতুন সেতুসহ কাচপুর,মেঘনা ও গোমতী সেতুর নির্মাণ কাজ ইতিমধ্যেই সমাপ্ত হয়েছে।

ওবায়দুল কাদের বলেন মেট্রোরেল প্রকল্প রুট ৬ এর নির্মাণ কাজের সর্বশেষ অগ্রগতি ৪৭ ভাগ,স্বাস্থ্যবিধি প্রতিপালন করে মেট্রোরেল প্রকল্পের কাজ এগিয়ে চলছে.

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন বিএনপির এখন মানসিক ভাবে বিপন্ন, তারা নিজেরাই জনরোষের ভয়ে আতংকে আছে।
তিনি বলেন বিএনপি করোনা চালকের মতো বেপরোয়া হয়ে রাজনীতিতে বেপরোয়া আচরণ করছেন।

এর আগে ২ টি প্রকল্পের চুক্তি স্বাক্ষর করেননজাইকার প্রতিনিধি ও বাংলাদেশের পক্ষে প্রকল্প পরিচালক আবদুস সবুর।

এসময় উপস্থিত ছিলেন ভার্চুয়ালে বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাইকো ও জাইকার প্রধান প্রতিনিধি Yuho Hayakawa ও সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী শাহরিয়ার হোসেন

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com