রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
চালকের দক্ষতায় বাঁচল বাসের সব যাত্রী, আহত ৫

চালকের দক্ষতায় বাঁচল বাসের সব যাত্রী, আহত ৫

গাজীপুরে মহাসড়কে উল্টে যাওয়া কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষ এড়াতে যাত্রীবাহী বাস খাদে নামিয়ে যাত্রীদের প্রাণ রক্ষা করলেন চালক। তবে এ ঘটনায় অন্তত পাঁচ যাত্রী আহত হয়েছেন।

শনিবার (১৮ জুলাই) বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভাওয়াল জাতীয় উদ্যানের প্রধান গেটের সামনে এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জিএমপির সদর থানা পুলিশের ওসি মুহাম্মদ আলমগীর ভূঞা।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বিকেলে ময়মনসিংহ থেকে ভুট্টাবাহী একটি কাভার্ডভ্যান ঢাকায় যাচ্ছিল। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভাওয়াল জাতীয় উদ্যানের প্রধান গেটের কাছে পৌঁছালে কাভার্ডভ্যানের চাকা ফেটে যায়। চাকা পরিবর্তনের জন্য কাভার্ডভ্যানটি জগ দিয়ে উঁচু করলে মহাসড়কের ওপর উল্টে যায়।

ঠিক একই সময় নেত্রকোনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস পেছন থেকে দ্রুতগতিতে আসছিল। হঠাৎ কাভার্ডভ্যানটি মহাসড়কের ওপর উল্টে যাওয়ায় বাসটির গতি নিয়ন্ত্রণ করতে না পেরে সড়কের পাশের খাদে নামিয়ে দিয়ে যাত্রীদের প্রাণ রক্ষা করেন বাসচালক।

এতে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেলেও বাসের পাঁচ যাত্রী আহত হন। খবর পেয়ে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধার করে পুলিশ। পরে যান চলাচল স্বাভাবিক হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com