শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
ঈদের আগে গণ পরিবহন নয়, পণ্য পরিবহন বন্ধ থাকবে

ঈদের আগে গণ পরিবহন নয়, পণ্য পরিবহন বন্ধ থাকবে

ঈদের আগে গণ পরিবহন বন্ধের যে প্রজ্ঞাপন দেয়া হয়েছিলো সেটাকে ভুল বুঝাবুঝি বলেছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, আজকে বৈঠকের আগেও আমরা বলেছিলাম ঈদের আগের ৫ দিন এবং পরে ৩ দিন গণ পরিবহন বন্ধ থাকবে। সেটা একটা ভুল বুঝাবুঝি ছিলো।এখন সিদ্ধান্ত হয়েছে পণ্যবাহী যেকোন গণ পরিবহন বন্ধ থাকবে।


বুধবার দুপুরে নৌ পরিবহন মন্ত্রণালয়ের সম্মেলনে কক্ষে ঈদুল আজহা উপলক্ষে লঞ্চ, ফেরী, স্টিমার চলাচল ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতকরণের কর্মপন্থা নির্ধারণী এক বৈঠকে নৌ পরিবহন প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নৌ পরিবহন প্রতিমন্ত্রী বলেন, আমরা যখন আজকে বৈঠক শুরু করেছিলাম তখন আমরাও বলেছিলাম গণপরিবহন ঈদের আগে ৫ দিন ও ঈদের পরে তিনদিন বন্ধ থাকবে। পরবর্তীতে আমাদের সঙ্গে মন্ত্রী পরিষদ সচিবের সঙ্গে কথা হয়েছে, এখানে একটা ভুল বুঝাবুঝি হয়েছে। এখানে যে সিদ্ধান্ত হয়েছে, সেটা হচ্ছে ঈদের আগে ৫ দিন ও পরে তিনদিন পণ্যবাহী যেকোন ধরনের যানবাহন বন্ধ থাকবে। কিন্তু আমাদের গণ পরিবহন, গণপরিবহনের একটা অংশ যাত্রীবাহী লঞ্চ বা ফেরী চালু থাকবে।

সেক্ষেত্রে ট্রেন বা বাসও কি চলাচল করতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা এটার সমন্বয় করে নিবো। আমি যতটুকু বুঝতে পারছি ট্রেন এবং বাসও চলবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com