শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম :
হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী আইফোন ব্যবহারকারীদের ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ন্যাম ভবনে এমপির স্ত্রীর ঝুলন্ত মরদেহ রাফিনিয়ার হ্যাটট্রিকে উড়ছে বার্সা জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশের খলিলুর রহমান বাসে আগুন-ককটেল বিস্ফোরণে উত্তপ্ত রাজধানী রাজধানীর চার এলাকায় ককটেল বিস্ফোরণ, আহত ১
মাদকের অভয়ারন্য;নিরব প্রশাসন

মাদকের অভয়ারন্য;নিরব প্রশাসন

ফরিদপুর জেলার সদর থানার চাঁদপুর ইউপি, প্রায় ১৯ হাজারের জনগণের বসবাস।

এই ইউপিতে করোনা তেমন স্পর্শ করতে পারে নি।কিন্তু মাদকের আগ্রাসনে এই ইউপি যুব সমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে। সরকারি তথ্যমত এই ইউপিতে ২২২২ টি পরিবার রয়েছে।কিন্তু দুঃখজনক হলেও সত্য এই ইউপির প্রায় ৫০০ শতাধিক পরিবার রয়েছে যারা মাদকের সাথে জড়িত ।মাদকের সাথে কেউ না কেউ জড়িত।

প্রশাসনের নাকের ঠগায় চলছে রমরমা এই ব্যবসা । সীমান্তবর্তী ইউপি হওয়ায় একপাশে সালথা,একপাশে বোয়ালমারী ও অণ্যপাশে মধুখালি থানা এ যেন মাদক চোরাচালানের বিশাল রুট।

সন্ধা নামার সাথে সাথে এলাকার খেলার মাঠে বসে গাজা ইবাবার আসর। শুধু ফুটবলের মাঠ নয় পুরো চাঁদপুর ইউপি জোনে মাদকের হাটবাজার।

এই বিষয়ে স্হানীয় ইউপি চেয়ারম্যান সামসুর নাহার মহীদ বলেন, প্রশাসন এই বিষয়ে তেমন ভুমিকা নিচ্ছে না।আমরা বার বার অভিযোগ দেওয়ার পরেও প্রশাসন তেমন উল্লেখযোগ্য কোন ব্যবস্থা নিচ্ছে না। বরং প্রশাসনের সাথে মাদক ব্যবসায়ীদের সম্পর্ক আমাদের চেয়েও ভাল।

৩ নং ওয়ার্ড মেম্বার ও ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আজাদ মেম্বার বলেন, বার বার অভিযোগ দেওয়ার পরেও ওসি সাহেব কোন ব্যবস্থা নিচ্ছে না। আমাদের ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত এস আই জাকির হোসেন উল্টো এলাকার ত্রাস ও বারোটা মামলার আসামী যে তার বাসায় নিয়মিত যাতায়াত করেন এবং নিয়মিত খাওয়া দাওয়ার পরে টিফিন ক্যারিয়ার ভরে খাবার নিয়ে যান।
এইগুলা থেকে স্থানীয় জনগনের মধ্যে ভীতু সঞ্চার হচ্ছে।
তিনি আরো অভিযোগ করে বলেন এই বিষয়ে এসপি স্যারের কাছে অভিযোগ দেওয়ার পরে ওসি বা দায়িত্বপ্রাপ্ত এস আই কেউয়েই আমাদের ফোনেই ধরছে না।

চাঁদপুর ইউনিয়ন শ্রমিক লীগ সাধারণ সম্পাদক লিটন বলেন,আমাদের ইউনিয়ন মাদকের আগ্রাসনে মারাক্তকভাবে আক্রান্ত। পুলিশ দুই /তিনমাস পর পর একটা করে অভিযান চালায়। যাদের ধরে তারা আবার সপ্তাহখানেকের মধ্যেই ছাড়া পেয়ে যায়। তখন তারা আরো বেশি ভয়ংকর হয়ে ওঠে।

ফরিদপুরের পুলিশ সুপার মোঃ অালিমুজ্জান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন ওই এলাকাটি বর্ডার এলাকা হওয়ায় ওইখানে মাদকের প্রকোপ একটু বেশি। তবে মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি। মাদক ব্যবসায়ী, মাদক সেবক এবং মাদক ব্যবসায় সহায়তা কারী এদের যাকে যেখানেই পাওয়া যাবে তাদের কোন ছাড় নেই।
প্রশাসনের জড়িত থাকার বিষয়ে তিনি বলেন এই বিষয়ে আমরা তদন্ত করব যদি কেউ জড়িত থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।


তবে স্থানীয় জন প্রতিনিধি সহ এলাকাবাসী কেও পুলিশকে সহায়তার করার আহ্বান জানিয়ে তিনি বলেন জনগণ তথ্য না দিলে তো পুলিশের পক্ষে ব্যবস্থা নেওয়া কষ্টকর।তবে প্রশাসনের কেউ অসহযোগিতা করলে তিনি সরাসরি তাকে জানাতে জনগণকে অনুরোধ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com