শুক্রবার, ১৯ Jun ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
মহেশপুরে সন্তানকে হত্যা করে মায়ের আত্মহত্যা

মহেশপুরে সন্তানকে হত্যা করে মায়ের আত্মহত্যা

আলিফ আবেদীন গুঞ্জন,ঝিনাইদহঃ 

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় সন্তানকে হত্যার পর নিজেও আত্মহত্যা করেছে মা রিতা খাতুন। শুক্রবার গভীর রাতে উপজেলার ৬ নং নেপা ইউনিয়নের পুল্লো বাকোসপোতা গ্রামে এ ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন, ওই গ্রামের মামুন হোসেনের স্ত্রী রিতা খাতুন (২৫) ও তার পাঁচ বছরের পুত্র সন্তান রিফাত। স্থানীয়রা জানান, শুক্রবার রাতে মামুন হোসেন তাদের ঘরের বারান্দায় ও তার স্ত্রী রিতা খাতুন পাঁচ বছরের সন্তান রিফাতকে নিয়ে ঘরের মধ্যে ঘুমিয়ে ছিল। রাতে যে কোনো সময় মা রিতা খাতুর তার সন্তান রিফাতকে গলায় ফাঁস দিয়ে হত্যা করে নিজেও আত্মহত্যা করে।

আজ শনিবার সকালে প্রতিবেশীরা টের পেয়ে পুলিশকে খবর দেয়। কেনো বা কি কারনে আত্মহত্যা করেছেন তা কেউই বলতে পারছেন না। মহেশপুর থানার ভার প্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোর্শেদ হোসেন খাঁন জানান, সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা এমন একটি সংবাদে ওই গ্রামে পুলিশ পাঠানো হয়েছে। তারা এখনও পৌছাইনি। ঘটনা স্থানে পৌছালে জানা যাবে

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com