বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
শেখ হাসিনা কেবল প্রধানমন্ত্রীই নন তিনি জাতির অভিভাবক -মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

শেখ হাসিনা কেবল প্রধানমন্ত্রীই নন তিনি জাতির অভিভাবক -মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম (এমপি) বলেছেন, শেখ হাসিনার হাতে থাকলে দেশ,পথ হারাবেনা বাংলাদেশ। শেখ হাসিনা কেবল প্রধানমন্ত্রীই নন জাতির অভিভাবক। তিনি মায়ের ভূমিকা নিয়ে মানুষের পাশে দাড়াচ্ছেন। তলাবিহীন ঝুড়ি থেকে দেশকে উন্নত আধুনিক রাষ্ট্রের দিকে এগিয়ে নিচ্ছেন। সাইক্লোনে দেশের দুই লাখ মানুষ প্রান দিয়েছিল। অথচ সরকারের সময়োচিত পদক্ষেপে সুপার সাইক্লোনে মানুষকে প্রান দিতে হয়নি।

শেখ হাসিনা যতদিন প্রধানমন্ত্রী থাকবেন দেশের একটি মানুষও না খেয়ে ও গৃহহীন থাকবে না। সুতরাং প্রধানমন্ত্রীর এ আকাঙ্খা বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সরকারী কর্মকর্তা কর্মচারী, জনপ্রতিনিধি, রাজনীতিক আমরা সকলেই একটি পরিবার। কোন ভাবেই যেন নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি না হয়। তিনি বৃহস্পতিবার উপজেলা পরিষদ সভাকক্ষে বুলবুল ও আম্ফানে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ইউএনও মো. মোশারেফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান মো. আব্দুল হক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হামিদ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার কাজী সাখাওয়াৎ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান নার্গিস জাহান, ভাইস চেয়ারম্যান রনি দত্ত, আওয়ামীলীগ নেতা আব্দুস সালাম সিকদার, কাজী সাইফুদ্দিন তৈমুর, ইউপি চেয়ারম্যান এম কে সবুর তালুকদার প্রমুখ। সভাশেষে উপজেলায় ২৪০ বান্ডিল ঢেউ টিন ও ৭ লাখ ২০ হাজার টাকা বিতরন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com