বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন

শিরোনাম :
লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ন্যাম ভবনে এমপির স্ত্রীর ঝুলন্ত মরদেহ রাফিনিয়ার হ্যাটট্রিকে উড়ছে বার্সা জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশের খলিলুর রহমান বাসে আগুন-ককটেল বিস্ফোরণে উত্তপ্ত রাজধানী রাজধানীর চার এলাকায় ককটেল বিস্ফোরণ, আহত ১ ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পাভেল বাদ? মেট্রোরেলের ৩ প্রকল্প ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন
ল্যাটিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলে করোনায় আক্রান্তের সংখ্যা ৩০ লাখ ছাড়িয়েছে

ল্যাটিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলে করোনায় আক্রান্তের সংখ্যা ৩০ লাখ ছাড়িয়েছে

ল্যাটিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের দেশগুলোতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা মঙ্গলবার ৩০ লাখ ছাড়িয়ে গেছে। এসব আক্রান্তের অর্ধেকেরও বেশি ঘটেছে ব্রাজিলে।

এএফপি’র পরিসংখ্যান থেকে এ তথ্য জানা যায়।বৈশ্বিক এ মহামারির বর্তমান উৎপত্তি কেন্দ্র এ অঞ্চলে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে মোট ৩০ লাখ ২৩ হাজার ৮১৩ জনে এবং মৃতের সংখ্যা বেড়ে প্রায় ১ লাখ ৪০ হাজারে দাঁড়িয়েছে। এ অঞ্চলের মোট মৃতের প্রায় অর্ধেক ব্রাজিলে ঘটেছে।

এদিক থেকে দেশটি বিশ্বের সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশযুক্তরাষ্ট্রের পরের অবস্থানে রয়েছে।ব্রাজিলে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৬৬ হাজার ছাড়িয়ে গেছে। এ অঞ্চলে ব্রাজিলের পরের অবস্থানে থাকা মেক্সিকোতে কোভিড-১৯ ভাইরাসে ৩১ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছে এবং ২ লাখ ৬১ হাজারের অধিক লোক আক্রান্ত হয়েছে।

পেরুতে কোভিড-১৯ ভাইরাসে প্রায় ৩ লাখ ১০ হাজার মানুষ আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ১০ হাজার ৯৫২ জন। দেশটিতে লকডাউন পদক্ষেপ শিথিল করার কোন ইঙ্গিত দেখা যাচ্ছে না।চিলিতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩ লাখ এবং মৃতের সংখ্যা ৬ হাজার ৪০০ জন ছাড়িয়ে গেছে।

কোভিড-১৯ ভাইরাসে আক্রান্তের সংখ্যা হ্রাসের প্রবণতা অব্যাহত থাকায় কর্তৃপক্ষ এ ভাইরাস মোকাবেলায় আরোপ করা তাদের বিধিনিষেধ তুলে নেয়ার কথা ভাবছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com