মঙ্গলবার, ০৯ Jun ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
ভাওয়াল রাজবাড়ীতে সৌন্দর্য ছড়াচ্ছে নাগলিঙ্গম

ভাওয়াল রাজবাড়ীতে সৌন্দর্য ছড়াচ্ছে নাগলিঙ্গম

গাজীপুরের ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ীতে নাগলিঙ্গম গাছে ফুটেছে শত শত ফুল। অপরূপ সৌন্দর্যে্র পাশাপাশি সুগন্ধ ছড়াচ্ছে ফুলগুলো।
নাগলিঙ্গম গাছের দেখা খুব বেশি মেলে না। দেশে মাত্র ৫০-৫২টি এই গাছ রয়েছে। প্রতিবছর মার্চ থেকে জুলাই মাসে নাগলিঙ্গম ফুল ফোটে।
গাছের কাণ্ড থেকে শিকড়ের মতো বের হয়। সেই শিকড়ে ফুল ফোটে। একটি শিকড়ে অনেকগুলো ফুল থাকে। ফুলে ফুলে গাছের কাণ্ড আচ্ছাদিত হয়ে যায়।
এই ফুলের রং লাল, গোলাপি আর হলুদ মিশ্রিত। আকারে বড়। পাপড়ি ছয়টি এবং তুলনামূলক ভারি। ফুলের মধ্যভাগে রয়েছে গর্ভাশয়। গর্ভাশয়টি সাপের ফণার মতো দেখতে। এর জন্যই হয়তো ফুলটির নাম ‘নাগলিঙ্গম’।


ফুল শুকিয়ে গেলে তাতে গোলাকৃতির বাদামি-খয়েরি বর্ণের ফল হয়। এই ফল হাতির পেটের রোগের জন্য উপকারী। এর অন্য নাম হাতির জোলাপ।
গাজীপুরের নাগলিঙ্গম গাছটি বিশাল আকৃতির। প্রায় একশত ফুট উঁচু। গাছটির বয়স কত, তার সঠিক তথ্য পাওয়া যায় না। অনেকের মতে, এটি ভাওয়াল রাজাদের আমলে রোপণ করা। তাদের যুক্তি, গাছটির ফল যেহেতু হাতির চিকিৎসায় ব্যবহৃত হয় এবং গাছটির অবস্থান রাজবাড়ীতে, তাই এটি ভাওয়াল রাজাদের আমলের। কারণ ভাওয়াল রাজাদের হাতি ছিল।


অনেকে ভাওয়ালের রাজবাড়ী পরিদর্শনে আসেন। তারা নাগলিঙ্গম গাছ ও এর ফুলে আকৃষ্ট হন। এবার ফুল ফোটার সময় দেশ বিপর্যস্ত করোনা মহামারিতে। মানুষের চলাচলে রয়েছে বিধি-নিষেধ। নাগলিঙ্গম ফুলের সৌন্দর্য উপভোগ করার দর্শনার্থী এবার নেই বললেই চলে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com