সোমবার, ০৮ Jun ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
গ্রীন নবীনগর নামে সামাজিক সংগঠনের শুভ উদ্বোধন

গ্রীন নবীনগর নামে সামাজিক সংগঠনের শুভ উদ্বোধন

হাতে হাত ধরি,সুন্দর নবীনগর গড়ি এই শ্লোগান কন্ঠে তুলে -ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় গ্রীন নবীনগর নামে একটি সামাজিক সংগঠনের শুভ উদ্বোধন ঘোষনা করা হয়েছে। আজ ৬ জুলাই সোমবার দুপুরে পৌর সদরের আয়েশা আমজাদ টাওয়ারে অনুষ্ঠিত এক সভায় এই সংগঠনটির আত্মপ্রকাশ হয়।

সভায় ডাঃ মো. আহাম্মেদ হোসেন ফুল মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. জাকির হেসেন সাদেক।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবীনগর প্রেসক্লাব সভাপতি মাহাবুব আলম লিটন, সাপ্তাহিকী মলয়ার প্রকাশক ও সম্পাদক মোহাম্মদ হোসেন শান্তি, সাংবাদিক সাইফুল ইসলাম রবিন, সফর মিয়া, নূর মোহাম্মদ জয়, মো. দেলোয়ার হোসেন, ছাত্রলীগ নেতা আবু সায়েদ প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন গ্রীন নবীনগরের প্রতিষ্ঠাতা মো. মাহাবুব আলম।প্রধান অতিথির বক্তব্যে ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক বলেন, “নবীনগরের গণমানুষের কল্যাণে এসব সামাজিক কর্মকান্ডে আমি আমৃত্যু কাজ করে যাবো এবং গ্রীন নবীনগর নামে সামাজিক এই সংগঠনের পাশে থেকে সার্বিক সহযোগিতা করে যাবো”।এসময় হাসানুর মেহফুজ (ইজাজ) কে সভাপতি ও রিফাত উল্লাহ কে সাধারন সম্পাদক করেগ্রীন নবীনগরের ৫৪ সদস্য বিশিষ্ট এক বছর মেয়াদী কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

কমিটি ঘোষণার পর নবীনগর কোট রোডে করোনা ভাইরাসে সামাজিক সচেতনায় নব গঠিত সংগঠনটি বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মাঝে মাক্স বিতরণ করেন। এসময় আরো উপস্থিত ছিলেন, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন পেশাজীবী মানুষের উপস্থিতিতে অনুষ্ঠানটি ছিল প্রাণবন্ত।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com