শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন

শিরোনাম :
২০ বছর পর ফিরছে ‘হে বেবি’ ‘গ্যারান্টিযুক্ত ভিসা’র ফাঁদে পা দেবেন না: ভারতীয় হাইকমিশন কালজয়ী কণ্ঠের সাবিনা ইয়াসমিনের আজ জন্মদিন সরকারের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে চবি ছাত্রদলের মিছিল প্রতিমন্ত্রীর গাড়ি ধানক্ষেতে, আহত ৩ কলকাতায় বাংলাদেশিদের হোটেল বুকিংয়ে সতর্কবার্তা বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ল ৫ টাকা ইয়ামালের ইতিহাস, বার্সার ৫-২ গোল উৎসব ঘরের মাঠ ন্যু ক্যাম্পে রূপকথার এক রাত কাটাল বার্সেলোনা। লামিনে ইয়ামাল ও রাফিনিয়ার জোড়া গোলে রায়ো ভায়েকানোকে ৫-২ ব্যবধানে হারিয়ে টানা তৃতীয় জয় পেয়েছে হান্সি ফ্লিকের দল। একই ম্যাচে স্প্যানিশ ফুটবলে দ্রুততম ৫০ গোলের মাইলফলকও ছুঁয়েছেন ইয়ামাল। সংগীতে হৃতিকপুত্র রেহানের অভিষেক জাতিসংঘে বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি আইরিন খান
সরকারের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে চবি ছাত্রদলের মিছিল

সরকারের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে চবি ছাত্রদলের মিছিল

চবি প্রতিনিধি:
সরকারের বিরুদ্ধে ‘পরিকল্পিত মিথ্যাচার, অপপ্রচার ও বিভ্রান্তি ছড়ানোর’ প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদল।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বেলা দুইটার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে দিয়ে কলা ঝুপড়ি, পুরাতন কলা ভবন ও প্রশাসনিক ভবন প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।মিছিলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১ নম্বর সহসভাপতি আহসান হাবীব, যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল আলম, রেদোয়ান আহমেদ, রাজিব হোসেন, মেহেদী হাসান নয়ন, মুক্তাদির রাহমান মুনিম, ফাইরুজ সাদাফ দ্বীপ, তাছিন আল সাদমান, কাজী শাহরিয়ার আহমেদ, মো. জাবেদ, দপ্তর সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা) মো. রুকনুদ্দিন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশিক বাবু, ক্রীড়া সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সহসাধারণ সম্পাদক মাহমুদুল হাসান আকাশসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন।

মিছিল শেষে ছাত্রদলের নেতারা বলেন, সরকারের ১৮০ দিনের বিভিন্ন সাফল্য ও অর্জন জনগণের সামনে তুলে ধরার পাশাপাশি সরকারের বিরুদ্ধে ‘পরিকল্পিত মিথ্যাচার, অপপ্রচার ও বিভ্রান্তি ছড়ানোর’ অপচেষ্টা প্রতিহত করতে তারা সোচ্চার থাকবেন।

তারা আরও বলেন, জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে ছাত্রদল ঐক্যবদ্ধভাবে কাজ করবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com