শনিবার, ১৩ Jun ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
চৌগাছায় সড়ক নির্মাণে ৩ নম্বর ইটের খোয়া ও মাটি ব্যবহারের অভিযোগ

চৌগাছায় সড়ক নির্মাণে ৩ নম্বর ইটের খোয়া ও মাটি ব্যবহারের অভিযোগ

যশোরের চৌগাছায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানিয়েছেন,  ঠিকাদার প্রভাব খাটিয়ে বালির পরিবর্তে মাটি ও ৩ নম্বর ইটের খোয়া দিচ্ছেন। তারা প্রতিবাদ করেও অনিয়ম বন্ধে ব্যর্থ হয়েছেন। 


এলাকাবাসী জানিয়েছেন, চৌগাছা ইউনিয়নের কড়ইতলা-কয়ারপাড়া সড়ক বেহাল হওয়ার কারণে পুনরায় পাকাকরণের কাজ চলছে। কিন্তু সড়ক নির্মাণে কোন নিয়ম মানছেন না ঠিকাদার। তিনি রাজনৈতিক প্রভাব খাটিয়ে নিজের ইচ্ছামতো যেনো তেনো ভাবে কাজ শেষ করার চেষ্টা করছেন। 


চৌগাছা ইউনিয়ন আওয়ামীলীগের নেতা সোহাগ হোসেন, হিরো আহমেদ, ফারুখ হোসেন ও স্বেচ্ছাসেবকলীগের নেতা বিএম উজ্জল হোসেন জানিয়েছেন, পুরো নয় ছয়ের মধ্যে ঠিকাদার সড়ক নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছেন। বালির পরিবর্তে মাটি ও নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করেই তিনি থেমে নেই। এখন রাস্তার দুই পাশে ১ নম্বর ইট দিয়ে রেইজিং করার নিয়ম থাকলেও তা মানা হয়নি।  ২ ও ৩ নম্বর ইট দিয়ে রেইজিং করা হচ্ছে। আমরা এই অনিয়মের প্রতিবাদ করেও ঠেই পায়নি। রাজনৈতিক প্রভাব ও উপজেলা এলজিইডি অফিসের কর্মকর্তাদের তদারকি না থাকায় ঠিকাদার অনিয়ম করে পার পেয়ে যাচ্ছেন।

এই বিষয়ে ঠিকাদার মঈনুল হাসান বাচ্চুর ব্যক্তিগত মুঠোফোনের নম্বরে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি। তবে অভিযোগ সঠিক নয় বলে দাবি করেছেন ঠিকাদার প্রতিষ্ঠানের ম্যানেজার  আবুল কাশেম। তিনি দাবি করেছেন সঠিক নিয়মে সড়ক নির্মাণ কাজ চলছে। চৌগাছা উপজেলা প্রকৌশলী আব্দুল মতিন সাংবাদিকদের জানিয়েছেন, অনিয়মের বিষয়টি শুনলাম। তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com