শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
আলফাডাঙ্গায় মামলার আসামি বিএনপি নেতা গ্রেপ্তার, জনমনে স্বস্তি

আলফাডাঙ্গায় মামলার আসামি বিএনপি নেতা গ্রেপ্তার, জনমনে স্বস্তি

নিজস্ব প্রতিবেদক-

ফরিদপুর-১ আসনে (আলফাডাঙ্গা-বোয়ালমারী-মধুখালী) বিএনপির মনোনয়ন প্রত্যাশী খন্দকার নাসিরুল ইসলাম ও শামসুদ্দিন মিয়া ঝুনু গ্রুপের মধ্যে দীর্ঘদিনের বিরোধ ফের উত্তপ্ত হয়ে উঠেছে। এই বিরোধের জের ধরে শুক্রবার সন্ধ্যায় নাসির গ্রুপের সাবেক ছাত্রদল নেতা বনি আমিন ও উপজেলা বিএনপির সাবেক সদস্য এ কে এম উজ্জ্বল হোসেনের ওপর ঝুনু গ্রুপের নেতাকর্মীরা হামলা চালায়।

ঘটনার পর ভুক্তভোগী বনি আমিন আলফাডাঙ্গা থানায় ছয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৩০ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।

এর প্রেক্ষিতে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ছড়িয়ে পড়ে একইসঙ্গে ঝুনু গ্রুপ আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহজালাল আলমের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচির ঘোষণা দেয়।
শনিবার সকাল ১০টার দিকে সদর বাজারের কলেজ রোডের চুয়াল্লিশের মোড় থেকে মানববন্ধনের প্রস্তুতিকালে পুলিশ বিএনপি নেতা ও মামলার এজাহারনামীয় আসামি খোশবুর রহমান খোকনকে গ্রেপ্তার করে। খোকনের পাশাপাশি আরও তিনজন বিএনপি নেতাকেও আটক করা হয়েছে। তারা হলো— উপজেলা বিএনপির বহিষ্কৃত সাবেক যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আরব আলী এবং উপজেলা যুবদল নেতা রমজান।

আলফাডাঙ্গা থানার ওসি শাহজালাল আলম বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মামলার আসামিদের গ্রেপ্তারে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে আমরা দায়িত্ব পালন করছি।’

উল্লেখ্য, এর আগেও দুই গ্রুপের মধ্যে একাধিকবার হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটেছে। এমনকি সম্প্রতি আলফাডাঙ্গা উপজেলা হলরুমে বিএনপির এক অনুষ্ঠানে প্রকাশ্যে ঝুনু মিয়ার গ্রুপ খন্দকার নাসিরকে বয়কট করে সভা ত্যাগ করে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওসি শাহজালাল আলম থানায় যোগদানের পর থেকে মাদক, চুরি, ডাকাতিসহ নানা অপরাধ দমনে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। এরই মধ্যে রাজনীতি সংশ্লিষ্ট অন্তত ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। যার মধ্যে— আলফাডাঙ্গা উপজেলা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন বুলবুল, গোপালপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ফরিদপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি এনামুল হাসান, গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম মিন্টু অন্যতম।

এসব আসামি গ্রেপ্তারের ফলে সাধারণ মানুষের মধ্যে পুলিশ প্রশাসনের প্রতি আস্থা তৈরি হলেও একটি স্বার্থান্বেষী মহল তার বিরুদ্ধে অপপ্রচার ও অপসারণের চেষ্টা করছে। বিএনপি নেতাদের দুই গ্রুপ নানাভাবে সন্ত্রাস, চাঁদাবাজি, মামলা বাণিজ্য করছে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় অনেকেই বলছেন, ওসির কঠোর অবস্থানের ফলে অপরাধ দমনে ইতিবাচক প্রভাব পড়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com