শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন

শিরোনাম :
মেট্রোরেলের ৩ প্রকল্প ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন “র‍্যাবের অধ্যায় শেষ, যাত্রা শুরু এসআরবির” মেসির বিদায়ের সুর, নতুনদের নিয়ে আর্জেন্টিনার নতুন অধ্যায় “মধুমতির ভাঙনে আতঙ্ক, স্থায়ী বাঁধের দাবিতে মানববন্ধন” মহাখালীতে রঙের দোকানে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ বজ্রপাতে বিদ্যুৎমন্ত্রীর বাসার গ্যাস লাইনে আগুন টুঙ্গিপাড়ায় শিক্ষককে ঘিরে ছাত্রীদের কুপ্রস্তাবের অভিযোগ, শিক্ষককে সাময়িক বরখাস্ত এমবাপ্পে-ভালভার্দের গোলে ইন্টারকে হারিয়ে রিয়ালের শুভসূচনা রূপপুর প্রকল্পে আগুন, দীর্ঘ সময়েও ফেরেনি বিদ্যুৎ-ইন্টারনেট
টাঙ্গাইলে গ্যাস সঞ্চালন লাইন ফেটে তিন উপজেলায় গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ

টাঙ্গাইলে গ্যাস সঞ্চালন লাইন ফেটে তিন উপজেলায় গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ

জেলা প্রতিনিধি –

টাঙ্গাইলে তিতাস গ্যাসের সঞ্চালনের লাইনের মূল পাইপ ফেটে যাওয়ায় জেলাটির ৩ টি উপজেলার প্রায় ১৪ হাজার গ্রাহক ও ১৫টি সিএনজি স্টেশনসহ সকল কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।

রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার শিবপুর এলাকায় এ ঘটনা ঘটে।

এছাড়াও, গ্যাস পাইপের ওপর পল্লী বিদ্যুতের খুটি থাকায় টাঙ্গাইল সদর, নাগরপুর ও দেলদুয়ার উপজেলার প্রায় দুই লাখ গ্রাহকের বিদ্যুৎ বন্ধ রয়েছে। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে শ্রমিকরা কাজ করছে।

টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী মো. ছানোয়ার হোসেন জানান, গ্যাস লাইনের ওপর বিদ্যুৎ খুটি ছিল। দুর্ঘটনার পর সে খুটি সরানোর কাজ চলছে। বতর্মানে তিন উপজেলার প্রায় দুই লাক গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে।

টাঙ্গাইল তিতাস গ্যাস অফিসের সহকারী প্রকৌশলী রমজান আলী মুন্না জানান, রোববার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। এতে প্রায় ১৪ হাজার আবাসিক গ্রাহক ও ৫০টির মতো সিএনজি স্টেশন বন্ধ রয়েছে

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com