শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
 এবার আলফাডাঙ্গায় সাব-রেজিস্ট্রি অফিসে হাতাহাতিতে জড়ালো বিএনপি নেতারা

 এবার আলফাডাঙ্গায় সাব-রেজিস্ট্রি অফিসে হাতাহাতিতে জড়ালো বিএনপি নেতারা

ডেস্ক রিপোর্ট-

ফরিদপুরের আলফাডাঙ্গা সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখককে ধস্তাধস্তি করেছেন স্থানীয় বিএনপি নেতারা। এ ঘটনায় সাব-রেজিস্টারের অফিসকক্ষে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পরে বাইরে গিয়েও হাতাহাতির ঘটনা ঘটে।

জানা গেছে, শনিবার দুপুরে আলফাডাঙ্গা সাব-রেজিস্ট্রি অফিসে এসে আলফাডাঙ্গা পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক বাসারুল বারী অভিযোগ করেন যে তার এক মক্কেলের সঙ্গে দলিল লেখক জাহাঙ্গীর আলম খারাপ আচরণ করেছেন এবং সিন্ডিকেট করে অতিরিক্ত টাকা নিয়েছেন।

এ সময় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, বিচার না হলে বাইরে তার লোকজন অপেক্ষা করছে, তারা এসে বিচার করবে।

পরিস্থিতি শান্ত করতে সাব-রেজিস্ট্রার সুজন বিশ্বাস বাসারুল বারী, আলফাডাঙ্গা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আহমেদ শিকদার ও দলিল লেখক জাহাঙ্গীর আলমকে একসঙ্গে নিয়ে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করেন। সেসময় তিনি জানতে পারেন, বিষয়টি তাদের ব্যক্তিগত দ্বন্দ। এজন্য সাব-রেজিস্ট্রি অফিসে তিনি ঝামেলা না করতে অনুরোধ করেন। কিন্তু এক পর্যায়ে বাসারুল বারী, আহমেদ শিকদার এবং তাদের সঙ্গে থাকা লোকজন সাব রেজিস্টারের অফিসের ভেতরে দলিল লেখক জাহাঙ্গীরের ওপর চড়াও হন এবং তাকে ধস্তাধস্তি করেন।

পরবর্তীতে সাব-রেজিস্টার অফিসার বিষয়টি মীমাংসা করেন। তবে এখানেই ঘটনা থামেনি। অফিস থেকে বের হওয়ার পরও জাহাঙ্গীরকে লক্ষ্য করে বাইরে হাতাহাতি হয় বলে জানা গেছে।

আলফাডাঙ্গা সাব-রেজিস্ট্রার সুজন বিশ্বাস বলেন, “এমন অঘটন কাম্য নয়। আমরা বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com