সোমবার, ১৫ Jun ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
বঙ্গবীর কাদের সিদ্দিকীর নিজ বাড়িতে দুর্বৃত্তদের হামলা-ভাঙচুর

বঙ্গবীর কাদের সিদ্দিকীর নিজ বাড়িতে দুর্বৃত্তদের হামলা-ভাঙচুর

টাঙ্গাইল ব্যুরো-

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তমের টাঙ্গাইল শহরে অবস্থিত বাড়িতে হামলা ও ভাঙচুর করেছে দুর্বৃৃত্তরা।

গতকাল শনিবার দিবাগত রাত ১২টার দিকে এ হামলাটি চালানো হয়।

ঘটনাটির বিস্তারিত জানিয়ে বাড়িটির কেয়ারটেকার রাজু বলেন, ‘রাতে স্যার (কাদের সিদ্দিকী) দ্বিতীয় তলায় ঘুমাচ্ছিলেন। এ সময় ১০-১৫ জন দুর্বৃত্ত বাসায় ইট পাটকেল নিক্ষেপ করে এবং পরবর্তীতে মই দিয়ে বাসার গেট টপকে ভেতরে প্রবেশ করে দুটি গাড়ি ভাঙচুর করে।’

রাজু আরও জানান, প্রত্যেকের মাথায় হেলমেট ছিল। পরে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

সরেজমিনে দেখা গেছে, বাসভবনের সামনের একটি গাড়ির গ্লাসসহ বিভিন্ন যন্ত্রাংশ ভেঙে ফেলা হয়েছে। এ ছাড়া বাসভবনের দোতালার জানালার গ্লাসও ভাঙা হয়েছে।

এ বিষয়ে টাঙ্গাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভির আহমেদ ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেন, ‘কাদের সিদ্দিকীর বাড়িতে ভাঙচুরের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই।পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে।’

তিনি জানান, শিগগিরই জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com