সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন

দলীয় বর্ধিত সভায় হঠাৎ অসুস্থ বঙ্গবীর কাদের সিদ্দিকী

দলীয় বর্ধিত সভায় হঠাৎ অসুস্থ বঙ্গবীর কাদের সিদ্দিকী

টাঙ্গাইল প্রতিনিধি –

দলীয় বর্ধিত সভায় অংশ নিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম।

শনিবার (০৬ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইলের সখীপুর জেলায় কৃষক শ্রমিক জনতা লীগের বর্ধিত সভা চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। বর্তমানে কাদের সিদ্দিকী সখীপুরের নিজ বাসায় চিকিৎসকদের পরামর্শে চিকিৎসা নিচ্ছেন।

কৃষক শ্রমিক জনতা লীগের নেতাকর্মীরা জানান, শনিবার সকালে সখীপুর উপজেলার কৃষক শ্রমিক জনতা লীগের বর্ধিত সভার আয়োজন করা হয়। সকাল থেকে সভা শুরু হলে কাদের সিদ্দিকী প্রধান অতিথি হিসেবে দুপুর ১২ টার দিকে অংশ নেন। অনুষ্ঠানের সভাপতি ছিলেন সখীপুর উপজেলার কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুস ছবুর খান।
পরবর্তীতে,কাদের সিদ্দিকী দুপুর সাড়ে ১২টার দি‌কে শুভেচ্ছা বক্তব্য দিয়ে দলীয় নেতাদের বক্তব্য শুনছিলেন।

এক পর্যায়ে দুপুর আড়াইটার দিকে চেয়ার থেকে কাদের সিদ্দিকী নিচের দিকে ঢলে পড়েন। পরে নেতাকর্মীরা তাকে ধরে গাড়িতে করে সখীপুরের নিজ বাড়িতে নিয়ে যায়। পরবর্তীতে সখীপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা কাদের সিদ্দিকীকে প্রাথমিক চিকিৎসা দিচ্ছেন। তিনি বাসাতেই চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছেন।

উপজেলার কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুস ছবুর খান ও সাধারণ সম্পাদক সা‌নোয়ার হো‌সেন সজীব বলেন, তিনি বাসাতেই চিকিৎসকের পর্যবেক্ষণে চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হবে।

এ বিষয়ে কাদের সিদ্দিকীর একান্ত ব্যক্তিগত সহকারী ফ‌রিদ আহমেদ জানিয়েছেন, আগের তুলনায় তিনি কিছুটা সুস্থবোধ করছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com