সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন

কয়েক সপ্তাহের মধ্যেই দেশে ফিরবেন তারেক রহমান

কয়েক সপ্তাহের মধ্যেই দেশে ফিরবেন তারেক রহমান

ডেস্ক রিপোর্ট –

বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, কয়েক সপ্তাহের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন।

শনিবার (৬ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি। ডা. জাহিদ বলেন, তারেক রহমানের নেতৃত্বে নির্বাচন বানচালের ষড়যন্ত্র প্রতিরোধ করা হবে।

ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে উল্লেখ করে তিনি বলেন, পতিত স্বৈরাচার পেছন দিক দিয়ে এসে জনগনের অধিকার হরণ করার পায়তারা করছে।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, যারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাসী নয়, তারা ষড়যন্ত্র করছে।

আরও পড়ুন: মাজার ভাঙা ও মরদেহ পোড়ানোর ঘটনায় আন্তর্জাতিক ষড়যন্ত্র রয়েছে: রিজভী

তিনি বলেন, পিআর পদ্ধতি বেআইনি আবদার। সংবিধান ইচ্ছে করলেই ডাস্টবিনে ফেলে দেয়া যায় না। আবেগী না হয়ে জনআকাঙ্খা বুঝতে হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com