বুধবার, ১৭ Jun ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
রাজধানীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা মিঠু গ্রেপ্তার

রাজধানীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা মিঠু গ্রেপ্তার

রাজধানীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা মিঠু গ্রেপ্তার
রাজধানীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা মিঠু গ্রেপ্তার

বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ছাত্রনেতা নাদিমুল হক এলেম হত্যা মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা সারোয়ার উদ্দিন আহমেদ মিঠুকে গ্রেপ্তার করেছে সিআইডি।

গ্রেপ্তারকৃত মিঠু গেন্ডারিয়ায় নারিন্দা রোডের মৃত আব্দুল মোতালেব সর্দারের ছেলে ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এর ৪৩নং ওয়ার্ড সূত্রাপুর থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি।

এ বিষয়ে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সিআইডির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার (০১ আগস্ট) নারিন্দা রোডের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ১৯ জুলাই পুরান ঢাকার কবি নজরুল কলেজের মোড় সংলগ্ন পাতলা খান লেনে গুলিবিদ্ধ হয়ে নিহত হন বৈষম্যবিরোধী আন্দোলনের সক্রিয় কর্মী ও শেখ বোরহান উদ্দিন কলেজের সাবেক শিক্ষার্থী নাদিমুল হক এলেম। ঘটনার পর নিহতের মা ইসমত আরা বাদী হয়ে শেখ হাসিনাসহ মোট ৮৯ জনকে এজাহারনামীয় আসামি করে সূত্রাপুর থানায় একটি হত্যামামলা দায়ের করেন। একই ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মো. শামসুল আলম আরেফিন সূত্রাপুর থানায় (ডিএমপি) মামলা নং-০৩, তারিখ- ২৪/০৮/২০২৪, ধারা- ৩৪/১০৯/১৪৯/৩০২ পেনাল কোড রুজু করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে ঘটনাটির তদন্ত কার্যক্রম সিআইডির ঢাকা মেট্রো দক্ষিণ বিভাগ পরিচালনা করছে। গ্রেপ্তারকৃত সারোয়ার উদ্দিন আহমেদ মিঠুকে রিমান্ডের আবেদনসহ আদালতে উপস্থাপন ও পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com