শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
টাংগাইল মহাসড়কে গণপরিবহন সংকট, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

টাংগাইল মহাসড়কে গণপরিবহন সংকট, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

মোঃ শামসুর রহমান তালুকদার –

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বাড়ার পাশাপাশি যাত্রী সাধারণের চাপও বেড়েছে। ফলে মহাসড়কে গণপরিবহন সংকট দেখা দিয়েছে। ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও অনেকে কাঙ্খিত পরিবহন পাচ্ছেন না। এ সুযোগে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন এ মহাসড়ক দিয়ে যাতায়াতকারীরা।

বুধবার (৪ জুন) দুপুর থেকে বিকাল পর্যন্ত মহাসড়কের বিভিন্ন স্থানে ঘুরে এমন চিত্র দেখা গেছে।

এদিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের গোড়াই থেকে যমুনা সেতু পর্যন্ত প্রায় ৬৫ কিলোমিটার এলাকার সার্বিক নিরাপত্তায় ঈদ ও ঈদ পরবর্তী যাত্রা স্বস্তিদায়ক করতে জেলা পুলিশের ৬ শতাধিক সদস্য দায়িত্ব পালন করছেন। পুলিশের পাশাপাশি সেনাবাহিনীও মহাসড়কে দায়িত্ব পালন করছে।

মহাসড়কের এলেঙ্গায় কথা হয় রংপুরের যাত্রী মো. সবুর মিয়ার সঙ্গে। তিনি বলেন, একদিকে মহাসড়কে গণপরিহন সংকট। অন্যদিকে ভাড়া চাওয়া হচ্ছে বেশি। এতে তাদের ভোগান্তি বেড়েছে।

যাত্রী আমিন বলেন, ঈদ আসলে পরিবহন চালকরা ভাড়া বাড়িয়ে দেয়। প্রশাসনের নজরদারি বাড়ানো দরকার। বগুড়ার যাত্রী অসীত কুমার জানান, তিনি একঘণ্টার ওপরে মহাসড়কে দাঁড়িয়ে রয়েছেন। কিন্তু কাঙ্খিত পরিবহন পাচ্ছেন না। তার মতো অনেককে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। কুড়িগ্রামের যাত্রী নুরুজ্জামান, রকিবুল, আমজাদ সহ অনেকে জানান, সকাল সাড়ে ১১টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত দাঁড়িয়ে রয়েছেন। কিন্তু কোনো গাড়ি পাচ্ছেন না। এমন ভোগান্তির শেষ কোথায়

এ বিষয়ে টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক জানান, অতিরিক্ত ভাড়ার ব্যাপারে কেউ তার কাছে কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com