বুধবার, ১০ Jun ২০২৬, ১২:২১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
দিনাজপুরের ডাকাত মুসা আবারো গ্রেপ্তার

দিনাজপুরের ডাকাত মুসা আবারো গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরের কুখ্যাত সন্ত্রাসী, ছিনতাইকারী ও ডাকাতদলের নেতা মো. মুসাকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ

সোমবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে সদর উপজেলার বড়ইল গ্রামের নিজ বাড়ি থেকে মুসাকে গ্রেপ্তার করা হয়। মুসা বড়ইল গ্রামের মৃত কছিম উদ্দিনের ছেলে।

মঙ্গলবার দুপুরে দিনাজপুর সুপার মারুফাত হুসাইন নিজ কার্যালয়ে আয়োজিত এক প্রেসব্রিফিং এ মুসাকে গ্রেপ্তারের বিষয়টি জানান।

পুলিশ সুপার মারুফাত হুসাইন জানান, তার নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর পিপিএম ও পুলিশ পরিদর্শক (ডিবি) মো. সোহেল রানার সমন্বয়ে গঠিত একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় দিনাজপুরের হাবিপ্রবি এলাকার দুর্ধর্ষ ছিনতাইকারী ও ডাকাত মুসাকে গ্রেপ্তার করে।

তার বিরুদ্ধে ডাকাতি, দস্যুতা, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাস বিরোধী অপরাধ ও মাদকসহ মোট ২০টি মামলা রয়েছে এবং সে দিনাজপুর কোতয়ালি থানার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি।

তিনি জানান, এই নিয়ে মুসাকে ৮ বার গ্রেপ্তার করা হলো। এর আগে সে আরো ৭ বার গ্রেপ্তার হয়েছিল। কিন্তু জামিনে মুক্তি পেয়ে আবারো ওই কাজে জড়িয়ে পড়ে।

পুলিশ সুপার আরো জানান, অপরাধী যেই হোক পুলিশ তাকে গ্রেপ্তার করবেই। অপরাধীরা হয় অপরাধ ছাড়বে, না হয় দিনাজপুর ছাড়বে। দিনাজপুরে ছিনতাইকারী, মাদক ব্যবসায়ীসহ কোনো অপরাধীর জায়গা হবে না। দিনাজপুরের সব মাদক ব্যবসায়ীকে আমরা ধরবো। হয় তারা মাদক বিক্রি বন্ধ করবে, অন্যথায় এখান থেকে চলে যাবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com