মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
তারাগঞ্জে ইরানি দুই পর্যটকের ওপর হামলা ও ছিনতাই, গ্রেপ্তার ৪

তারাগঞ্জে ইরানি দুই পর্যটকের ওপর হামলা ও ছিনতাই, গ্রেপ্তার ৪

নিজস্ব প্রতিবেদক

রংপুরের তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের বুড়িরহাট রোড সংলগ্ন জোতপাড়া এলাকায় দুই ইরানি পর্যটকের ওপর হামলা ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সোমবার আনুমানিক বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুই ইরানি পর্যটক একটি প্রাইভেকারে ঘুরতে ঘুরতে জোতপাড়ার রশিদুল ইসলামের বাড়িতে পানি পান করতে আসেন। পানি পান করার পরপরই রশিদুল ও তার পরিবারের সদস্যরা তাদের ওপর হামলা চালায়। এ সময় দুই বিদেশিকে শারীরিক লাঞ্চনার পর তাদের কাছ থেকে নগদ ডলার এবং তিনটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। ঘটনার পর স্থানীয়রা ছুটে আসেন এবং পুলিশে খবর দেন।

খবর পেয়ে তারাগঞ্জ থানা পুলিশ ও সেনাবাহিনীর একটি দল দ্রুত ঘটনাস্থলে দুই পর্যটককে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে রংপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে পাঠানো হয়।

এ ঘটনায় পুলিশ রশিদুল ইসলামসহ মোট চারজনকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন, মোছা. মনোয়ারা বেগম (৩৫) স্বামী-মো. রশিদুল ইসলাম, মোছা. রাবেয়া বেগম (৪৫), স্বামী-মো. মোখছেদুল ইসলাম, মো. রশিদুল ইসলাম (৪২) ও তার ভাই মো. মেরাজুল ইসলাম (৩৮)।

তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এম. এ. ফারুক জানান, আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। তবে তিনি ইরানি পর্যটকদের নাম জানাতে অপরগতা প্রকাশ করেন।

ঘটনার পর পুরো এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, ঘটনার সুষ্ঠু তদন্ত করা হবে এবং বিদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com