মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
খাগড়াছড়িতে স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ দুইজনের লাশ উদ্ধার

খাগড়াছড়িতে স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ দুইজনের লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি

খাগড়াছড়ির দীঘিনালা ও লক্ষ্মীছড়িতে নদীর স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে।

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাবুছড়া ইউনিয়নের নুনছড়িতে মাইনি নদীর স্রোতে ভেসে নিখোঁজ হওয়া তড়িৎ চাকমা (৫৫)-এর লাশ নিখোঁজের ২৪ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।

শনিবার সকাল সাড়ে ৭টার দিকে রাঙামাটি ফায়ার সার্ভিসের ডুবুরি দল মাইনি নদী থেকে তার লাশ উদ্ধার করে। ডুবুরি দলে নেতৃত্ব দেন ফায়ার সার্ভিসের সাব-অফিসার সিদ্দিকুর রহমান। উদ্ধারের পর লাশ দীঘিনালা থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে দীঘিনালা থানার ওসি মো. জাকারিয়া বলেন, ‘আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

শুক্রবার (৩০ মে) সকালে মাইনি নদীর স্রোতে ভেসে আসা লাকড়ি ধরতে গিয়ে নিখোঁজ হন তড়িৎ চাকমা। ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসনের যৌথ উদ্যোগে উদ্ধার অভিযান শুরু করা হয়।

এদিকে খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে খালে মাছ ধরতে গিয়ে পানির স্রোতে ভেসে নিখোঁজ উক্রাচিং মারমার (১৯) লাশ স্থানীয়দের সহায়তায় শুক্রবার বিকালে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

কয়েক ঘণ্টার চেষ্টায় ঘটনাস্থল থেকে ৫০ মিটার দূরে লাশটি উদ্ধারের কথা জানান লক্ষ্মীছড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাব-অফিসার (ভারপ্রাপ্ত কর্মকর্তা) মো. রফিক আহম্মদ। উদ্ধারের পর পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে লাশ সৎকারের জন্য লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সেতু বড়ুয়ার মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারকে ২৫ হাজার টাকা অনুদান দেয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com