বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:০২ অপরাহ্ন

শিরোনাম :
লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ন্যাম ভবনে এমপির স্ত্রীর ঝুলন্ত মরদেহ রাফিনিয়ার হ্যাটট্রিকে উড়ছে বার্সা জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশের খলিলুর রহমান বাসে আগুন-ককটেল বিস্ফোরণে উত্তপ্ত রাজধানী রাজধানীর চার এলাকায় ককটেল বিস্ফোরণ, আহত ১ ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পাভেল বাদ? মেট্রোরেলের ৩ প্রকল্প ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন
সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়ার ক্যাশিয়ার ও ভাগ্নে ‘ইব্রাহিম শেখ ওরফে কলম মেম্বার’ গ্রেপ্তার

সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়ার ক্যাশিয়ার ও ভাগ্নে ‘ইব্রাহিম শেখ ওরফে কলম মেম্বার’ গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার –

সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়ার ক্যাশিয়ার ও ভাগ্নে ইব্রাহিম শেখ ওরফে কলম মেম্বারকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার দুপুরে ফরিদপুর শহরের আদালতপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

কোতোয়ালি থানায় হওয়া একটি মামলায় এজাহারনামীয় আসামি এই ইব্রাহিম শেখ। এছাড়া তার বিরুদ্ধে নাশকতা, হত্যা চেষ্টাসহ বিভিন্ন অভিযোগে একাধিক থানায় মামলা রয়েছে। পুলিশ সূত্রগুলো জানিয়েছে, স্থানীয় রাজনীতির পাশাপাশি কেন্দ্রীয় তাঁতীলীগের সদস্য এই ইব্রাহিম শেখ ওরফে কলম।

কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) ফাহিম ফয়সাল তরফদার বলেন, ‘দুপুর দেড়টার দিকে শহর থেকে ইব্রাহিম শেখকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৫ সেপ্টেম্বর কোতোয়ালি থানায় হওয়া দ্রুত বিচার আইনের একটি মামলায় ২৯ নম্বর আসামি এই ইব্রাহিম ওরফে কলম। সে একজন পেশাদার জুয়াড়ি, মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী। তার বিরুদ্ধে আরও মামলা আছে কি-না তা যাচাই-বাছাই করা হচ্ছে।’

যে মামলায় ইব্রাহিম শেখকে গ্রেপ্তার করা হয়েছে সেই মামলায় রিমান্ড চাওয়া হবে কি-না জানতে চাইলে পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘আমরা আজই তাকে আদালতে পাঠাবো। একই সঙ্গে তাকে জিজ্ঞাসাবাদে আদালতে পাঁচদিনের রিমান্ড চাওয়া হবে।’

স্থানীয় সূত্রে জানা গেছে, সাবেক দুর্নীতিবাজ ডিএমপি কমিশনার (বর্তমানে কারান্তরীণ) আছাদুজ্জামান মিয়ার লোকাল ক্যাশিয়ার ছিলেন এই ইব্রাহিম শেখ ওরফে কলম মেম্বার। আছাদুজ্জামান মিয়ার হয়ে এলাকায় আধিপাত্য বিস্তার ও ক্ষমতার অপব্যহার করত সে। অন্যের জমি-দোকান দখল, সালিসের নামে টাকা আদায়, চাঁদাদাজিসহ নানান অভিযোগ রয়েছে ইব্রাহিমের বিরুদ্ধে। তাছাড়া পুলিশে চাকরি, বদলি এসব দেখভাল করতে ইব্রাহিম শেখ। আছাদুজ্জামান মিয়া তাকে ভোট কারচুপির মাধ্যমে জোর জবরদস্তি করে স্থানীয় আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়ন পরিষদের মেম্বার বানিয়েছিলো। তবে অনিয়ম ও দুর্নীতির দায়ে তাকে বরখাস্ত হতে হয়েছিল।

সূত্র বলছে, সাবেক দুর্নীতিবাজ ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়ার হয়ে ইব্রাহিম শেখ ওরফে কলম মেম্বার এলাকায় জমি দখলসহ ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। আওয়ামী লীগ নেতা পরিচয়ে ভিন্নমত পোষণকারীদের ওপর দমন পীড়নের অন্যতম মাস্টারমাইন্ড ছিল এই কলম মেম্বার। মূলত আছাদুজ্জামান মিয়ার অবৈধ সম্পদ দেখভাল করত সে। আছাদুজ্জামান মিয়ার গ্রেপ্তারের পর তার সম্পদ বাঁচাতে ও হাতবদলে মাঠে ছিল ইব্রাহিম শেখ। গাজীপুরের শ্রীপুর উপজেলার কেওয়া মৌজায় ইব্রাহিম শেখ কলমের নামে ১৬০ শতাংশ জমি আছে। যার বাজার মূল্য কমপক্ষে পাঁচ কোটি টাকা। এই জমির প্রকৃত মালিক সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া। এছাড়াও ‘সবুজ ছায়া’ নামে ইব্রাহীম শেখ একটি ঋণদান সংস্থার মালিক। যেখানে কমপক্ষে ১০ কোটি টাকার বিনিয়োগ আছে তার। কিন্তু দৃশ্যত তার কোনো ব্যবসা নেই। সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়ার অবৈধ অর্থেই এই সুদের প্রতিষ্ঠানটি (সবুজ ছায়া) পরিচালিত হতো।

এদিকে অনুসন্ধান বলছে, ইব্রাহিম শেখের বিরুদ্ধে ঢাকার খিলগাঁওয়ে একটি মামলা রয়েছে। সেই মামলায় ১৪৪ নম্বর আসামি সে। হত্যাচেষ্টার অভিযোগে করা এই মামলাটি গত ২০ জানুয়ারি হয়। এছাড়াও বৈষম্য বিরোধী আন্দোলনের সময় আন্দোলন দমন করতে অর্থায়ন ও অস্ত্র সরবরাহের গুরুতর অভিযোগ ও রয়েছে ইব্রাহিম শেখ কলমের বিরুদ্ধে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com