বুধবার, ১৭ Jun ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
কতৃর্পক্ষের সমন্বয়ের অভাব স্বরূপকাঠিতে ফেরত গেল গরীবের ত্রাণের টাকা

কতৃর্পক্ষের সমন্বয়ের অভাব স্বরূপকাঠিতে ফেরত গেল গরীবের ত্রাণের টাকা

স্বরূপকাঠিতে করোনা দুর্যোগ মোকাবেলায় দুস্থদের মাঝে ত্রাণ বিতরণের জন্য এডিপির তহবিলের বরাদ্ধ ৪ লাখ ৩৩ হাজার টাকা বাতিল (ল্যাপ্স)হয়ে গেছে। ২০১৯-২০ অর্থ বছরের এডিপির ওই টাকা গত মে মাসে বরাদ্ধ আসে। দায়িত্বশীল ব্যক্তিদের অবহেলা ও সমন্বয়ের অভাবে ৩০ জুনের মধ্যে ওই টাকার ত্রাণ সামগ্রী গরীবদের মাঝে বিতরণ করা হয়নি। প্রায় দুই মাসেও ত্রাণ সামগ্রী বিতরণ না করায় জুন ফাইলালে গরীবের ৪ লাখ ৩৩ হাজার টাকা বাতিল হয়ে যায়।

জানাগেছে করোনা মহামারির এ সময় সরকার দরিদ্র ও নিম্ন আয়ের মানুষকে বিভিন্নভাবে ত্রাণ সহায়তা দিচ্ছেন। এ বছর উন্নয়ন বরাদ্ধের পাশাপাশি এডিবির তহবিল থেকে ত্রাণ বিতরনের উদ্যোগ নেয় সরকার।

এ উপজেলার দুস্থদের জন্য ত্রাণ সামগ্রী বিতরণ করতে গত মে মাসে ৪ লাখ ৩৩ হাজার টাকা বরাদ্ধ আসে। একটি সুত্র জানান, টাকা বরাদ্ধ আসার পরে উপজেলা পরিষদ চাল, ডালসহ ত্রাণ সামগ্রী ক্রয়ের জন্য একটি মুল্য নির্ধারণ কমিটি এবং একটি ক্রয় কমিটিও গঠন করা হয়। অজ্ঞাত কারনে পরবর্তীতে আর ওই কমিটিগুলোর কাজ এগোয়নি। এ বিষয় উপজেলা নির্বাহী অফিসার মো.মোশারেফ হোসেন বলেন, আমি সদ্য এখানে এসেছি। ওই প্রকল্পের সভাপতি উপজেলা চেয়ারম্যান সদস্য সচিব উপজেলা প্রকৌশলী সুতরাং তারাই ভাল বলতে পারবেন।

যেহেতু ত্রাণ সামগ্রী ক্রয় করে টাকা খরচ করা যায়নি, তাই নিয়মানুযায়ী টাকা ফেরত চলে গেছে। এ বিষয়ে উপজেলা প্রকৌশলী মীর আলি সাকির বলেন, ক্রয় কমিটি করা হয়েছিল। ফাইল আগায়নি বলে মালামাল ক্রয় করা সম্ভব হয়নি। ফলে বরাদ্ধ ল্যাপ্স হয়ে গেছে।

এ বিষয় উপজেলা চেয়ারম্যান আব্দুল হক বলেন, আমি ইউএনও এবং উপজেলা প্রকৌশলীকে ফাইল তৈরী করে ওই কমিটির মাধ্যমে কাজ এগোতে বলেছিলাম। তারা কাজ করতে পারেনি বলে বরাদ্ধ ফেরত গেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com