বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:০৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা

জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সকল দৃষ্টি প্রতিবন্ধী ও দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার মহাসচিব মো: আইয়ুব আলী হাওলাদার।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি সংস্থার সংশ্লিষ্ট সবাইকেসহ সব প্রান্তে অবস্থানরত মুসলমানদের প্রতি অভিনন্দন জানান।

তিনি বলেন, একমাস সিয়াম সাধনার পর খুশি আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মাঝে সমাগত হয় পবিত্র ঈদুল ফিতর। ঈদ সব শ্রেণীর মানুষের মাঝে গড়ে তোলে সম্প্রীতি, সৌহার্দ্য ও ঐক্যের বন্ধন। সাম্য মৈত্রী ও ভ্রাতৃত্বের মহিমান্বিত আহ্বানে শান্তি-সুধায় ভরে উঠুক প্রতিটি মানুষের হৃদয়।

এছাড়াও রাজধানী ছেড়ে গ্রামের উদ্দেশ্যে যান চলাচলে রওনা হওয়া সকল দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য নিরাপত্তাসহ যাত্রা পথে মহাসড়ক সমূহে বিশেষ সুবিধা রাখতে পুলিশ প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহ্বান জানান তিনি।

মহাসচিব আইয়ুব আলী হাওলাদার বলেন, একমাস সিয়াম সাধনার পর খুশি আর আনন্দের বার্তায় উজ্জীবিত পবিত্র ঈদুল ফিতর দেশবাসীর জন্য বয়ে আনুক স্বস্তির প্রকৃত আনন্দ। পবিত্র রমজান ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সারাদেশে দৃষ্টি প্রতিবন্ধী পরিবারের সদস্যদের মাঝে সাধ্যমত পাশে থাকার চেষ্টা করেছে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা। আগামীতেও সংস্থার পক্ষ থেকে সাধ্যমত সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকবে। এছাড়াও অসহায়দের প্রতি সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে আহ্বান জানান তিনি।

সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সকল দৃষ্টি প্রতিবন্ধী ও দেশবাসীর পবিত্র ঈদুল ফিতর উদযাপনে সন্তুষ্টিই জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার প্রত্যাশা ও স্বার্থকতা। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সকলের জন্য জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার পক্ষ থেকে শুভেচ্ছা ও শুভ কামনা।

এদিকে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার আওতাধীন সাভারের এনএফভিআই শপিং কমপ্লেক্সের ইনচার্জ আব্দুর রহিম জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার পক্ষে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

বা বু ম/ এস আর

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com