শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস
তামিম ইকবালের হার্টে রিং পরানো সম্পন্ন

তামিম ইকবালের হার্টে রিং পরানো সম্পন্ন

ডেস্ক রিপোর্ট –

হার্টে রিং পরানো হয়েছে বাংলাদেশের কিংবদন্তি ক্রিকেট খেলোয়াড় তামিম ইকবালকে। বিকেএসপিতে ডিপিএলের ম্যাচ খেলতে গিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন বাংলাদেশ ক্রিকেট দলের এই সাবেক অধিনায়ক। ইতোমধ্যে তাকে ঢাকায় নিয়ে আসার জন্য হেলিকপ্টারও পাঠানো হয়েছে।

মাঠে অসুস্থ হয়ে পড়লে তামিমকে প্রাথমিক চিকিৎসা শেষে নেয়া হয় নিকটস্থ একটি হাসপাতালে। এক পর্যায়ে অবস্থার কিঞ্চিত অবনতি হলে তাকে স্থানান্তর করা হয় লাইফ সাপোর্টে। চিকিৎসকরা জানান, হার্ট অ্যাটাক করেছেন তামিম। তবে তাকে রাখা হয়েছে নিবিড় পর্যবেক্ষণে।

সোমবার (২৪ মার্চ) ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) একটি ম্যাচ খেলতে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) অবস্থান করছিলেন জাতীয় দলের সাবেক এ অধিনায়ক। মাঠে ফিল্ডিং করার সময়ে অসুস্থতা অনুভব করলে তিনি মাঠ থেকে উঠে কিছুক্ষণ বিশ্রাম নেন, এরপর আবারও নামেন ফিল্ডিং করতে। তখনই ঘটে অনাকাঙ্ক্ষিত এ ঘটনা।

এদিকে, তামিমের অসুস্থতার খবরে স্থগিত করা হয়েছে বিসিবির আজকের বোর্ডসভা। দুপুর ১২টায় এ বোর্ডসভা শুরু হওয়ার কথা ছিল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com