শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রথম ফুটবলার হিসেবে এককভাবে মর্যাদাপূর্ণ পুরস্কার পাচ্ছেন মেসি ঘণ্টায় ২২৭ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন ‘চাম্পি’ হঠাৎ অসুস্থ ড. মঈন খান, হাসপাতালের সিসিইউতে ভর্তি চোয়ালে অস্ত্রোপচারের চার দিন পরই জিমে মার্তিনেজ, মাঠে ফিরতে লাগবে সময় বিয়ের জন্য বয়স নয়, মানসিক প্রস্তুতিই গুরুত্বপূর্ণ: নুসরাত ফারিয়া যুক্তরাষ্ট্রের ডিভি লটারি চালুর নির্দেশ আদালতের, আবেদন শুরু ১ নভেম্বরের মধ্যে হিন্দু ধর্মাবলম্বীদের কারও ভোটব্যাংক হওয়ার প্রয়োজন নেই: স্বরাষ্ট্রমন্ত্রী হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি পারফিউম সাত বছরের আইনি জটিলতা কাটল, এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজে বাধা নেই
বাংলাদেশ মাশরুম ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহ‌ফিল

বাংলাদেশ মাশরুম ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহ‌ফিল

সোহেল রানা

বাংলাদেশ মাসরুম ফাউন্ডেশনের উদ্যোগে মাশরুম চাষী ও উদ্যোক্তাদের সম্মানে পবিত্র রমজান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মাশরুম উন্নয়ন ইন‌স্টি‌টিউ‌ট ও মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পু‌ষ্টি উন্নয়ন ও দা‌রিদ্র হ্রাসকরণ প্রকল্পের সহযোগিতায় বৃহস্প‌তিবার মাশরুম প্রশিক্ষন ইউনিটে এ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ মাসরুম ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ মোঃ লুৎফর রহমা‌নের সঞ্চালনায় ও ফাউন্ডেশনের মহাস‌চিব মাজহারুল হকের সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অ‌তি‌থি হিসেবে উপ‌স্থিত ছি‌লেন মাশরুম উন্নয়ন ইন‌স্টি‌টিউ‌টের উপ-প‌রিচালক ড. ফের‌দৌস আহ‌মেদ।

বি‌শেষ অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন মাশরুম উন্নয়ন ইন‌স্টি‌টিউ‌টের সা‌বেক উপ-প‌রিচালক সা‌লেহ আহ‌ম্মেদ, ড. নিরদ চন্দ্র সরকার, আব্দুস সালাম, মাশরুম গ‌বেষক প্রফেসর ডা: বজলুল ক‌রিম চৌধুরী ও এড‌ভো‌কেট নজরুল ইসলাম।

এ সময় ফাউন্ডেশনের উ‌দ্যোক্তা ও চাষীরা ইফতার ও দোয়া মাহফিলে উপ‌স্থিত ছি‌লেন। অনুষ্ঠা‌নে দোয়া প‌রিচালনা ক‌রেন সোবাহানবাগ জামে মসজিদের খ‌তিব মুফ‌তি আব্দুর রাজ্জাক।

বা বু ম/ এস আর

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com