বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:০৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সাভারে সকল শ্রেণি-পেশার মানুষের সম্মানে এনসিপির ইফতার মাহফিল

সাভারে সকল শ্রেণি-পেশার মানুষের সম্মানে এনসিপির ইফতার মাহফিল

সোহেল রানা 

ঢাকার সাভারে জুলাই বিপ্লবে আহত ও শহীদ পরিবারের সদস্য, প্রশাসন, রাজনৈতিক দলের প্রতিনিধি, ধর্মীয় নেতা, সামাজিক ব্যক্তিত্ব, পেশাজীবী, সর্বসাধারণ ও এতিমদের সাথে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সাভার উপজেলার তেঁতুলঝরা ইউনিয়ন শাখার আয়োজনে তেঁতুলঝরা স্কুল এন্ড কলেজ মাঠে বুধবার এ ইফতার আয়োজন করা হয়। সেখানে কার্পেট বিছিয়ে বসার ব্যবস্থা হয় আগত অতিথিদের জন্য।

সাভার থানা নাগরিক কমিটির প্রতিনিধি ও এনসিপি নেতা জুলকার নাইনের সভাপতিত্বে ও এনসিপির তেঁতুলঝরা ইউনিয়ন প্রতিনিধি সাব্বির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম-সদস্য সচিব ফয়সাল মাহমুদ শান্ত, যুগ্ম-সাংগঠনিক সম্পাদক এডভোকেট আলী নাসের খান, যুগ্ম-সমন্বয়ক মেহরাব সিফাত ও কেন্দ্রীয় সদস্য আসাদুল ইসলাম মুকুল। 

এছাড়াও এনসিপির তেঁতুলঝরা ইউনিয়ন প্রতিনিধি  আশিক মোহাম্মদ, মুরসালীন শান্ত, রাসেল ইসলাম রাজসহ জুলাই বিপ্লবে আহত ও শহীদ পরিবারের সদস্য, অন্য রাজনৈতিক দলের প্রতিনিধি, ধর্মীয় নেতা, সামাজিক ব্যক্তিত্ব, পেশাজীবী, স্থানীয় জনগণ, এতিম, এনসিপি, নাগরিক কমিটি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 

এ সময় ইফতারের পূর্ব মুহূর্তে জুলাই বিপ্লবে শহীদদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন তেঁতুলঝরা শাহী মসজিদের খতিব মুফতি জুবায়ের বিন সাঈদ।

বা বু ম/ এস আর

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com