বুধবার, ১৭ Jun ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
বাংলাদেশে এসে পৌঁছালেন হামজা চৌধুরী

বাংলাদেশে এসে পৌঁছালেন হামজা চৌধুরী

ফাইল ছবি।
ফাইল ছবি।

স্পোর্টস ডেস্ক –

নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বাংলাদেশের মাটি স্পর্শ করলেন আলোচিত ফুটবলার হামজা চৌধুরী। আজ বেলা ১১টা ৫০ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছান ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা বাংলাদেশি বংশোদ্ভুত এই ফুটবলার। সেখানে আনুষ্ঠানিকতা সেরে সড়ক পথে বিকাল নাগাদ গিয়ে পৌঁছাবেন তার গ্রামের বাড়ি হবিগঞ্জে।

হামজা চৌধুরী একা দেশে আসেননি। সঙ্গে রয়েছে তার পরিবারের সদস্যরাও। গতকাল রোববার ইংলিশ চ্যাম্পিয়নশিপ লিগে লিডস ইউনাইটেডের বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছে হামজার দল শেফিল্ড ইউনাইটেড। এই ম্যাচের পুরো ৯০ মিনিটই খেলেছেন বাংলাদেশের এই ডিফেন্সিভ মিডফিল্ডার। লিডসের বিপক্ষে খেলেই দেশের উদ্দেশ্যে রওয়ানা হন হামজা চৌধুরী।

আগামী ২৫ মার্চ ভারতের মেঘালয়ের শিলংয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে স্বাগতিকদের বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ। সবকিছু ঠিক থাকলে এই ম্যাচে অভিষেকের মাধ্যমে লাল-সবুজ জার্সিতে খেলার স্বপ্নপূরণ হবে হামজা চৌধুরীর।

বাংলাদেশ ফুটবল দল সৌদি আরবে কন্ডিশনিং ক্যাম্প শেষ করে আগামী ১৮ মার্চ দেশে ফিরে আসবে। একই দিনে রাত ৯টার দিকে ঢাকায় আসবেন হামজা চৌধুরী। পরের দিন সকালে দলের সঙ্গে ভারতের শিলং যাবেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com