সোমবার, ১৫ Jun ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
সাভারে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল

সাভারে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল

সোহেল রানা

ঢাকার সাভারে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে পবিত্র রমজান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

বাংলাদেশ জামায়াতে ইসলামী সাভার পৌর শাখার আয়োজনে সাভার থানা রোডের একটি অডিটোরিয়ামে শনিবার এ ইফতার আয়োজন করা হয়।

সাভার পৌর জামায়াতের আমির মো: আজিজুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি আব্দুস সালামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলার সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা মোঃ আফজাল হোসাইন।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলা শাখার রাজনৈতিক বিষয়ক সেক্রেটারি ও আসন্ন সংসদ নির্বাচনে ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী হাসান মাহবুব মাস্টার।

বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন, রোজা ইসলামের অন্যতম স্তম্ভ। রোজার বিস্তারিত বিধিবিধান মহান আল্লাহ স্পষ্টভাবে পবিত্র কোরআনে বর্ণনা করেছেন। এত স্পষ্টভাবে আর কোনো বিধান নিয়ে পবিত্র কোরআনে আলোচনা করা হয়নি। এমনকি নামাজ ও জাকাত সম্পর্কেও এত বিস্তারিত বিধান কোরআনে উল্লেখ নেই।

তাই এ কথা দ্বিধাহীনভাবে বলা যায়, রোজাদাররা অনন্য মর্যাদায় অভিষিক্ত। তাঁদের সম্মান ও প্রতিদান অন্য আমলকারীদের চেয়ে অনেক বেশি। হাদিস শরিফে রোজা ও রোজাদারের বহু ফজিলতের কথা উল্লেখ করা হয়েছে।

এক হাদিসের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘যে ব্যক্তি ঈমানের সঙ্গে নেকির প্রত্যাশায় রমজানে রাত জেগে ইবাদত করে, তার অতীতের গুনাহগুলো মাফ করে দেওয়া হয়। আল্লাহ সবাইকে পবিত্র রমজানে রোজা রাখার তৌফিক দান করুন।

এসময় ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহিনুর কবীর, সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা জেলা উত্তরের সভাপতি মো. আবু সুফিয়ান, সাভার পৌর জামায়াতের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ, শিক্ষক ফোরামের নেতৃবৃন্দ, চিকিৎসক ফোরামের নেতৃবৃন্দ, ব্যবসায়ী সমাজের নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বা বু ম/ এস আর

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com