শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস
স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিভাগের নবীনবরণ ‘অরুণোদয়’ অনুষ্ঠিত

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিভাগের নবীনবরণ ‘অরুণোদয়’ অনুষ্ঠিত

ইকরামুল হাসান –

‘৮২ থেকে ৮৪ বরণে ৮০ এবং ৮১’- প্রতিপাদ্যকে সামনে রেখে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যায়ন বিভাগে অনুষ্ঠিত হয়েছে নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান ‘অরুণোদয়’।

গত বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়টির সিদ্ধেশ্বরী ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ৮২,৮৩ ও ৮৪ ব্যাচের নবীন শিক্ষার্থীদের বরণ করে নেয় ৮০ এবং ৮১তম ব্যাচ।

নবীনদের বরণে এবং প্রবীণ শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছিল পুরো বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ।

পবিত্র কুরআন থেকে তিলাওয়াত,গীতা পাঠ এবং জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সূচনা হয়।এরপর নবীনবরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এবং সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যায়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী আব্দুল মান্নান।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উক্ত বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আব্দুল মতিনসহ সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যায়ন বিভাগের শিক্ষক-শিক্ষিকা এবং প্রাক্তণ শিক্ষার্থীবৃন্দ।

উল্লেখ্য,এবারের আয়োজনটির বিষয়বস্তু ছিলো ‘বই’।উদ্বোধনের পরই নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয় ৮০-৮১ ব্যাচের শিক্ষার্থীরা। প্রথম পর্বের অনুষ্ঠানে নাচ, গান, আবৃত্তি, নাটিকা পরিবেশন করেন উক্ত বিভাগের জ্যেষ্ঠ শিক্ষার্থীরা। মনোমুগ্ধকর এসব পরিবেশনা দেখতে দেখতে ইতি ঘটে প্রথম পর্বের। ক্ষণিকের বিরতি শেষে দ্বিতীয় পর্বে শুরু হয় ব্যান্ড শো।

নবীনদের পেছনে সারিতে গানের ছন্দে তাল মিলিয়ে একসাথে নাচ ও গানে মেতে ওঠে জ্যেষ্ঠ ছাত্র-ছাত্রীবৃন্দ। ভয়কে জয় করে মনে সাহস জুগিয়ে জ্যেষ্ঠদের ভীরে যোগ দেয় নবাগতরাও। আর নবাগতদের স্বাগত জানিয়ে একসাথে মেতে ওঠেন সবাই।

পরিশেষে, বিভাগটির ঈদ খ্যাত এই নবীনবরণ অনুষ্ঠানটি বিকেল ৫টায় সমাপ্ত হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com