বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
জাবিতে শিক্ষার্থী-সাংবাদিকের ওপর হামলা, ছাত্রলীগের ৫৭৮ জনের বিরুদ্ধে মামলা

জাবিতে শিক্ষার্থী-সাংবাদিকের ওপর হামলা, ছাত্রলীগের ৫৭৮ জনের বিরুদ্ধে মামলা

আশুলিয়া সংবাদদাতা

বৈষম্যেবিরোধী ছাত্র আন্দোলনের সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীসহ সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আখতারুজ্জামান সোহেল, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন, সাংগঠনিক সম্পাদক চিন্ময় সরকারসহ ১৭৮ জনের নাম উল্লেখ করে মোট ৫৭৮ জন ছাত্রলীগ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের পক্ষ থেকে মামলাটি দায়ের করা হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাওলানা ভাসানী হলের শিক্ষার্থী ফেরদৌস রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

এ তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়, গত ১৪ থেকে ১৭ জুলাই বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীসহ সাংবাদিকদের ওপর নির্মম ও পৈশাচিক হামলা চালায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ।

সিসিটিভি ক্যামেরার ফুটেজ ও বিভিন্ন শিক্ষার্থীদের ধারণ করা ভিডিও ফুটেজ থেকে হামলায় জড়িত ১৭৮ জনকে সনাক্ত করা হয়। কিন্তু তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো ধরনের দৃশ্যমান পদক্ষেপ নেয়নি। তাই সাধারণ শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের পক্ষ থেকে মামলাটি দায়ের করা হয়েছে।

এ ব্যাপারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ জব্বার বলেন, গত ১৪ থেকে ১৭ জুলাই পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাংবাদিক ও সাধারণ মানুষের ওপর নির্মম এবং পৈশাচিক হামলা চালায় সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা।

৫ আগস্ট পরবর্তী সময়ে সাধারণ শিক্ষার্থীদের একটি দাবি ছিল, নিষিদ্ধ ছাত্রলীগের যারা ওই সমস্ত হামলায় সরাসরি জড়িত ছিল তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আইনের কাঠগড়ায় দাঁড় করানো। আমাদের বিশ্বাস ছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন সাধারণ শিক্ষার্থীদের সেন্টিমেন্টকে ধারণ করে ছাত্রলীগের বিচার নিশ্চিত করার জন্য মামলা দায়ের করবে। আমরা দেখেছি বিশ্ববিদ্যালয় প্রশাসন নাম মাত্র কিছু তদন্ত কমিটি গঠন করেছে। কিন্তু দৃশ্যমান কোনো কিছু আমরা দেখিনি। সাধারণ শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে গত ১৪ থেকে ১৭ জুলাই যে হামলা চালানো হয়েছিল, সেই হামলায় সরাসরি জড়িতদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আশুলিয়া থানায় জাহাঙ্গীরনগর শাখা ছাত্রদলের নেতারা একটি মামলা দায়ের করেছেন। এই মামলায় ১৭৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৩০০/৪০০ জনকে আসামি করা হয়েছে।

আমরা আশা করি আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনী নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে জড়িত সকলকে ও এজাহারভুক্ত আসামিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করবে। সাধারণ শিক্ষার্থীদের প্রাণের দাবি নিষিদ্ধ ছাত্রলীগের বিচার নিশ্চিত করা।

এ ব্যাপারে আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হামলার ঘটনায় ছাত্রলীগের ১৭৮ জনের নাম উল্লেখসহ ৫৭৮ জনকে আসামি করে একটি মামলা দায়ের হয়েছে। বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বা বু ম/ এস আর

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com