রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন

শিরোনাম :
রংপুরে সড়ক  দুর্ঘটনার কবলে ৭ গাড়ি, আহত ২০

রংপুরে সড়ক  দুর্ঘটনার কবলে ৭ গাড়ি, আহত ২০

স্টাফ রিপোর্টার-

ঘন কুয়াশার কারণে রংপুরের মিঠাপুকুরে একসাথে ৭ টি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন।

আজ শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে সাতটার দিকে রংপুর-ঢাকা মহাসড়কের মিঠাপুকুরের রশিদপুরে এ ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ জানায়, শনিবার সকাল সাড়ে ৭টার দিকে প্রচন্ড কুয়াশার কারণে রংপুর ঢাকা মহাসড়কের মিঠাপুকুরের রশিদপুরে একটি মাছ ভর্তি পিক আপ ধীর গতিতে চলছিলো। হঠাৎ করে তার পেছনে থাকা একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এরপর পেছনে থাকা আরও ৪টি বাস এবং ১টি কাভার ভ্যানে পরপর ধাক্কা লাগে। এতে অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছে। এ ঘটনায় ফায়ার সার্ভিস উদ্ধার কাজ চালাচ্ছে।

বড়দরগা হারিয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান জানান, মূলত ঘন কুয়াশার কারণেই এ ঘটনাটি ঘটেছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com