শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:১০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বীর মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলার  রায় ঘোষণার দিন ধার্য

বীর মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলার  রায় ঘোষণার দিন ধার্য

ফাইল ছবি।
ফাইল ছবি।

মোঃ শামসুর রহমান তালুকদার-

টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলার যুক্তিতর্ক শেষে আগামী ২ ফেব্রুয়ারি রায় ঘোষণার দিন ধার্য করেছে আদালত। এর মাধ্যমে আলোচিত এই মামলার বিচারকাজ শেষ পর্যায়ে পৌঁছাল।

এর আগে গত রবিবার বেলা সাড়ে ১১টায় টাঙ্গাইলের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. মাহমুদুল হাসানের আদালতে মামলার যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়। বিকেল সাড়ে চারটা নাগাদ রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হলে রায় ঘোষণার দিন ধার্য করে আদালত।

২০১৩ সালের ১৮ জানুয়ারি জেলা আওয়ামী লীগের তৎকালীন সদস্য বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমেদের কলেজপাড়া এলাকার বাসার কাছ থেকে তাঁর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। ঘটনার তিন দিন পর তাঁর স্ত্রী নাহার আহমেদ বাদী হয়ে সদর থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। ২০১৪ সালের আগস্টে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আনিসুল ইসলাম ও মোহাম্মদ আলী নামের দুজনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তাঁরা হত্যাকাণ্ডে সম্পৃক্ততার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দেন।

ওই ব্যক্তিদের জবানবন্দিতে টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আমানুর রহমান খান, তাঁর ভাই টাঙ্গাইল পৌরসভার তৎকালীন মেয়র সহিদুর রহমান খান, ব্যবসায়ী নেতা জাহিদুর রহমান খান ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সানিয়াত খানের নাম বেরিয়ে আসে।

উল্লেখ্য,২০১৬ সালের ৩ ফেব্রুয়ারি খান পরিবারের চার ভাইসহ ১৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন ডিবির তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মাহফীজুর রহমান। ২০১৭ সালের ৬ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে মামলার বিচারকাজ শুরু হয়। এরপর ঘটনার প্রত্যক্ষদর্শী সাক্ষী হিসেবে ওয়াহেদ, আবদুল খালেক ও সনি আদালতে জবানবন্দি দেন। তাঁদের জবানবন্দিতেও হত্যাকাণ্ডের বর্ণনা উঠে আসে।

 রাষ্ট্রপক্ষের অতিরিক্ত সরকারি কৌঁসুলি মোহাম্মদ সাইদুর রহমান যুক্তিতর্ক উপস্থাপনকালে ২৭ জন সাক্ষীর জবানবন্দি, জেরা এবং কয়েকজন আসামি ও সাক্ষীর স্বীকারোক্তিমূলক জবানবন্দি পর্যালোচনা করে শোনান। তিনি বলেন, রাষ্ট্রপক্ষ যুক্তিতর্ক দিয়ে প্রমাণে সক্ষম হয়েছেন যে আসামিরা দোষী। তিনি আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবি করেন আদালতে।

রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের পর প্রায় দেড় ঘণ্টা আসামিপক্ষের আইনজীবীরা নিজেদের যুক্তিতর্ক উপস্থাপন করেন। আসামি পক্ষে ঢাকার জ্যেষ্ঠ আইনজীবী কাজী মাহাবুবসহ পাঁচজন আইনজীবী অংশ নেন। তাঁরা আদালতকে জানান, মামলার এজাহারে আসামিদের নাম ছিল না। তাঁদের সন্দেহও করা হয়নি। পুলিশ নির্যাতন করে কয়েকজন আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদালতে দিতে বাধ্য করেছে। পরে ওই আসামিরা জবানবন্দি প্রত্যাহারেরও আবেদন করেন। রাষ্ট্রপক্ষ সাক্ষীদের দিয়ে আসামিদের অপরাধ প্রমাণে ব্যর্থ হয়েছেন। তাঁরা আদালতে আসামিদের খালাস চেয়েছেন। এরপর আদালত আগামী ২ ফেব্রুয়ারি রায় ঘোষণার দিন ধার্য করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com