মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন

শিরোনাম :
লালমাটিয়া থেকে সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার আজ সকাল ১১টায় এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল “জেমসের গান সংরক্ষণে আসছে ‘জেমস ফাউন্ডেশন “আন্তর্জাতিক মঞ্চে সেরা অভিনেত্রী বাংলাদেশের নাজিফা তুষি” োহিঙ্গা গণহত্যার রায় প্রত্যাখ্যান মিয়ানমারের, ১০ হাজার শরণার্থী যাবে তুরস জন্মদিনে বুবলীর বড় চমক, প্রথম প্রযোজিত সিনেমা আন্তর্জাতিক উৎসবে গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে আইজিপি, সঙ্গে বিজিবি ও এসআরবিপ্রধান : ৪৮০০ কোটি টাকায় বিক্রি হচ্ছে কেকেআরের ২২.৫ শতাংশ শেয় রাতের মধ্যে ঢাকাসহ ১০ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা বিশ্ব রাজনীতিতে ইতিহাস, এক টেবিলে তিন পরাশক্তির নেতা
সীমান্ত সম্ভারে চুরির ঘটনায়  ৫০ ভরি স্বর্ণসহ গ্রেফতার ৩

সীমান্ত সম্ভারে চুরির ঘটনায়  ৫০ ভরি স্বর্ণসহ গ্রেফতার ৩

স্টাফ রিপরতার

রাজধানীর সীমান্ত সম্ভারে চুরি হওয়া স্বর্ণের মধ্যে ৫০ ভরি স্বর্ণসহ ৩ জনকে গ্রেফতার করেছে ডিবি।

আজ রবিবার (১২ জানুয়ারি) রাজধানীর মিডিয়া ব্রিফিং সেন্টারে সংবাদ সম্মেলন করে এই তথ্য জানান ডিবির  যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম ।

তিনি বলেন, সীমান্ত সম্ভার হতে গত ৩ জানুয়ারি দুপুরে ক্রাউন ডায়মন্ড এন্ড জুয়েলার্সের দোকান থেকে ২৫০ ভরি স্বর্ণ চুরি করে সংঘবদ্ধ চক্র। ৮ মিনিটের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দুজনকে শনাক্ত করে ডিবি পুলিশ।

তিনি আরও জানান, গত ৯ জানুয়ারি থেকে ১২ জানুয়ারি পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কক্সবাজার হয়ে চট্টগ্রাম থেকে আসার পথে ১ জনকে এবং পরে আরও ২ জনকে কুমিল্লা থেকে গ্রেফতার করে ডিবি। তাদের দেয়া তথ্য অনুযায়ী কুমিল্লা থেকে ৫০ ভরি আট আনা স্বর্ণ উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন মো. রুবেল (২৮), সফিক ওরফে সোহেল (৩৫), এবং সাদ্দাম হোসেন (৩১)। উদ্ধার হওয়া স্বর্ণালংকারের আনুমানিক মূল্য প্রায় ৭০ লাখ টাকা।

পুলিশের ধারণা, এ ঘটনায় ৮ থেকে ৯ জন জড়িত রয়েছে। সবাইকে আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে জানান ডিবির এই কর্মকর্তা। চুরি হওয়া স্বর্ণালঙ্কারের বাকি অংশ উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় জড়িত চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেফতারে কাজ চলছে বলেও জানান তিনি।

এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাসিরুল ইসলাম বলেন, জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৩৭৪ জন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com