বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল
হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

ডেস্ক রিপোর্ট-

হবিগঞ্জ জেলার মাধবপুরে টমটম ইজিবাইকের পেছনে অজ্ঞাত ট্রাকের ধাক্কায় ২ জন নারী শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।

আজ শনিবার (১১ জানুয়ারি) সকাল ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের দরগাহ গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হক জানান, নিহতরা বাদশা কোম্পানির পাইওনিয়ার ডেনিম কারখানার শ্রমিক ছিলেন। সকালে ব্যাটারিচালিত ইজিবাইকে তারা কারখানায় যাচ্ছিলেন। এ সময় মহাসড়কের দরগা গেইট এলাকায় পেছন দিক থেকে আসা একটি ট্রাক তাদের ইজিবাইকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই এক নারী শ্রমিক নিহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পর আরও একজনের মৃত্যু হয়।

এদিকে, ঘটনার পর কারখানার বিক্ষুদ্ধ শ্রমিকরা সড়ক অবরোধ করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের শান্ত করে পরিস্থিতি স্বাভাবিক করে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com