বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
রূপালী ব্যাংকে প্রবেশকৃত ৩ ডাকাতের আত্মসমর্পণ

রূপালী ব্যাংকে প্রবেশকৃত ৩ ডাকাতের আত্মসমর্পণ

জেলা প্রতিনিধি-

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় প্রবেশকৃত ৩ ডাকাতকে আটক করা হয়েছে।

যৌথবাহিনীর ডাকে সাড়া দিয়ে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় তারা আত্মসমর্পণ করেন। এ সময় তারা ৩টি দেশীয় অস্ত্র জমা দেয়। আটকের পরে তাদেরকে আইনশৃঙ্খলা বাহিনীর গাড়িতে করে নিয়ে যাওয়া হয়।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে ঘটনাস্থলে সাংবাদিকদের র‍্যাব-১০ এর অধিনায়ক খলিলুর রহমান হাওলাদার বলেন, আলোচনার মাধ্যমে ডাকাত দলের সদস্যরা অস্ত্রসহ আত্মসমর্পণ করেছে। ভেতরে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। অর্থ লোপাটের ঘটনাও ঘটেনি।

ডাকাত দলটির আটক হওয়া ৩ সদস্যই কি ব্যাংকে হানা দিয়েছিল, জানতে চাইলে এ র‍্যাব কর্মকর্তা জানান, ব্যাংকের ভেতরে ৩ জন ছিলেন। বাইরে ওদের লোক ছিল। আটক হওয়া ৩ জনের বয়স ২০ থেকে ৩০ এর মধ্যে বলে জানান তিনি।

আজ বেলা দুইটার দিকে ব্যাংকটিতে ডাকাতদল হানা দেয়। ভবনটির দ্বিতীয় তলায় ব্যাংকে প্রবেশের পরপরই নিচতলায় বিভিন্ন ব্যবসায়ী ও দারোয়ান ডাকাতদের উপস্থিতি টের পায়। তখন ব্যাংকের প্রবেশ ও বের হওয়ার দরজাটি বন্ধ করে দেন। অন্যদিকে ব্যাংকের মধ্যে থাকা কর্মকর্তা, কর্মচারী ও গ্রাহকদের জিম্মি করে রাখেন ডাকাতরা।

খবর পেয়ে যৌথবাহিনী উপস্থিত হয়ে ব্যাংকটি ঘিরে রাখে। আর আত্মসমর্পণ করার আহ্বান জানিয়ে তাদের সাথে আলোচনা চালিয়ে যায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com