বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
রিয়াল মাদ্রিদের ইন্টার কন্টিনেন্টাল কাপ জয়

রিয়াল মাদ্রিদের ইন্টার কন্টিনেন্টাল কাপ জয়

স্পোর্টস ডেস্ক-

নতুন আঙ্গিকের ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপে মেক্সিকোর পাচুকা এফসিকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছে রিয়াল মাদ্রিদ। এ জয়ে চলতি বছরে আরেকটি অর্জন দিয়ে শেষ করল কার্লো আনচেলত্তির শিষ্যরা।

রিয়ালের চলতি বছরে এটি পঞ্চম শিরোপা। এর আগে চ্যাম্পিয়নস লিগ, লা লিগা, উয়েফা সুপার কাপ ও স্প্যানিশ সুপার কাপ জেতে ইউরোপের সফলতম দলটি।

আগের ফিফা ক্লাব বিশ্বকাপের বদলে ছয় মহাদেশের সেরা ক্লাবগুলোকে নিয়ে নতুন আঙ্গিকে শুরু হলো ইন্টারকন্টিনেন্টাল কাপ। এর প্রথম আসরের ফাইনালে সরাসরি জায়গা করে নেয় রিয়াল।

বুধবার রাতে কাতারের লুসাইল স্টেডিয়ামে ফাইনালে কিলিয়ান এমবাপ্পে প্রথমার্ধে দলকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ান রদ্রিগো। আর শেষ দিকে তৃতীয় গোলটি করে জয় নিশ্চিত করেন ভিনিসিউস জুনিয়র।

এদিন ৩৭তম মিনিটে এগিয়ে যায় রিয়াল। এমবাপ্পের গোলে দারুণ অবদান মঙ্গলবার ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জয়ী ভিনিসিউসের। গতিতে ডিফেন্ডারদের পেছনে ফেলার পর পায়ের কারিকুরিতে গোলরক্ষককে এড়িয়ে বাইলাইনের কাছাকাছি চলে যান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। সেখান থেকে চমৎকার কাটব্যাকে খুঁজে নেন এমবাপ্পেকে। অরিক্ষত ফরাসি ফরোয়ার্ড অনেকটা শুয়ে পড়ে পা ছুঁয়ে খুঁজে নেন ঠিকানা। লক্ষ্যে এটাই রিয়ালের প্রথম শট।

বিরতির পর ৫৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রদ্রিগো। এমবাপ্পের কাছ থেকে বল পেয়ে পায়ের কারিকুরিতে পাচুকার খেলোয়াড়দের এড়িয়ে ডি-বক্সের মাথা থেকে বাঁকানো শটে জাল খুঁজে নেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। ভিএআর মনিটরে অনেকবার রিপ্লে দেখে গোল দেন রেফারি।

ম্যাচের ৮৪তম মিনিটে সফল স্পট কিকে ব্যবধান বাড়ান ভিনিসিউস। লুকাস ভাসকেসকে পাচুকার ওসামা ইদ্রিসি ফাউল করলে ভিএআরের সাহায্য নিয়ে পেনাল্টি দেন রেফারি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com