মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:১৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01711102727 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-মোবাইল:01711102727, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
রাজশাহীতে ট্রাক-ট্রাংক লরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের নির্বাচন দাবি, দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ। এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ তারেক রহমানের সঙ্গে ভারতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর
স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ে ৮৩তম ব্যাচের ওরিয়েন্টশন অনুষ্ঠিত

স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ে ৮৩তম ব্যাচের ওরিয়েন্টশন অনুষ্ঠিত

ইকরামুল হাসান-
জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সামার-২০২৪ সেমিস্টারে ভর্তি হওয়া ৮৩তম ব্যাচের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১০.৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের বাস্কেটবল মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মনিরুজ্জামানের সভাপতিত্বে ওরিয়েন্টেশন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্ট্রিজের চেয়ারম্যান ফাতিনাজ ফিরোজ।
জাতীয় সংগীতের মাধ্যমের অনুষ্ঠানের শুরুর পর পবিত্র কোরআন, গীতা, বাইবেল ও ত্রিপিটক গ্রন্থ থেকে পাঠ করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সায়মা আরজু। এরপর বিভিন্ন অনুষদ থেকে পাঁচজন নবীন শিক্ষার্থী তাদের অনুভূতি শেয়ার করে।
প্রধান অতিথির বক্তব্যে ফাতিনাজ ফিরোজ বলেন, শিক্ষার্থীদের বর্তমান বিশ্বের টেকসই পরিবর্তনের জন্য বিভিন্ন চ্যালেঞ্জ নিতে হবে। একই সাথে বাংলাদেশের উন্নয়ন, উদ্ভাবন ও আবিষ্কারেও যথাযথ ভূমিকা নিতে হবে।
উপাচার্য অধ্যাপক ড. মনিরুজ্জামান বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীদের মধ্যে জ্ঞান, সংস্কৃতি ও যোগাযোগ দক্ষতা অর্জন করা। যাতে তারা প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে পারে।
উপ-উপচার্য অধ্যাপক ড. ইউনুছ মিয়া নবীন শিক্ষার্থীদের দায়িত্ব ও কর্তব্য যথাযথ পালনের উদ্দেশ্যে বলেন, বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়ে দেশের কল্যাণে নিজেকে নিয়োজিত করলে বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধি হবে।
ওরিয়েন্টেশন অনুষ্ঠানে আরো বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্ট্রিজের সদস্য ড. ফারহানাজ ফিরোজ, প্রফেসর ইমিরিটাস অধ্যাপক ড. এম ফিরোজ আহমেদ, কলা ও সামাজিক অনুষদের ডিন অধ্যাপক কাজী আবদুল মান্নান, প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. বি সি বসাক ও ব্যবসা অনুষদের ডিন অধ্যাপক ড. জামালউদ্দিন আহমেদ, প্রক্টর ড. মৃত্যুঞ্জয় আচার্য ও রেজিস্ট্রার আবদুল মতিন।
ওরিয়েন্টেশন অনুষ্ঠানের দ্বিতীয়াংশে ছিল শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও কনসার্ট। অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষিকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ, কর্মকর্তা ও কর্মচারীগণ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও অভিনেত্রী স্বাগতা ও নাট্য নিমার্তা শহীদ উন-নবী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com