মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:১৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01711102727 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-মোবাইল:01711102727, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
রাজশাহীতে ট্রাক-ট্রাংক লরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের নির্বাচন দাবি, দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ। এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ তারেক রহমানের সঙ্গে ভারতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর
অনুষ্ঠিত হলো স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামের মাল্টিমিডিয়ার জন্য কনটেন্ট ক্রিয়েশন কর্মশালা

অনুষ্ঠিত হলো স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামের মাল্টিমিডিয়ার জন্য কনটেন্ট ক্রিয়েশন কর্মশালা

ইকরামুল হাসান-

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামের আয়োজনে ‘মাল্টিমিডিয়ার কনটেন্ট ক্রিয়েশন শীর্ষক কর্মশালা’অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার(১৩ নভেম্বর) সকাল ১০ টায় স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সিদ্ধেশ্বরী ক্যাম্পাসে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

কর্মশালার প্রধান আলোচক দৈনিক কালবেলার ডেপুটি ইনচার্জ অমিত হাসান রবিন কন্টেন্ট ক্রিয়েশনের নানাবিধ বিষয়াদি এবং মাল্টিমিডিয়ার গুরুত্ব সম্পর্কে প্রশিক্ষণার্থীদের বিস্তারিত আলোচনা করেন।এর পাশাপাশি সাম্প্রতিক সোশ্যাল মিডিয়ার বিভিন্ন ভাইরাল ইস্যু নিয়ে আলোচনা করেন।

উক্ত কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড.মনিরুজ্জামান,কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এবং গণযোগাযোগ এবং সাংবাদিকতা অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. কাজী আব্দুল মান্নান, রেজিস্টার মোঃ আব্দুল মতিন,সহকারী অধ্যাপক তানিয়া সুলতানা,সহকারী অধ্যাপক শবনম জান্নাত এবং স্টুডেন্ট ওয়েলফেয়ারের উপদেষ্টা তামান্না জেরিন।

উক্ত অনুষ্ঠানের অতিথিবর্গ মাল্টিমিডিয়ার গুরুত্ব সম্পর্কে তাদের মতামত তুলে ধরেন।

ইকরামুল হাসান ও বৃষ্টি রানী দাসের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক ফোরামের কনভেনর ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক মোশারফ হোসেন মামুন।

অনুষ্ঠানটিতে আরো বক্তব্য রাখেন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ঐশ্বর্য্য ইকা।
কর্মশালাটি সর্বশেষে, সহ-সভাপতি রাশেদ রায়হানের সমাপনী বক্তব্য প্রদানের মাধ্যমে কর্মশালাটির সমাপ্তি ঘটে।

এছাড়া উপস্থিত ছিলেন সাংবাদিক ফোরামের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাঈম, অর্থ সম্পাদক আহমদ মানিক,দপ্তর সম্পাদক মো:ইকরামুল হাসান, গণমাধ্যম বিষয়ক সম্পাদক সিয়াম হাসান, এলামনাই রিলেশনস কো-অর্ডিনেটর বৃষ্টি রানী দাস, মেম্বারশিপ কো-অর্ডিনেটর মো:রাজিব সাকলাইন,বিভিন্ন পত্রিকার স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি সহ স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com