মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01711102727 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-মোবাইল:01711102727, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
রাজশাহীতে ট্রাক-ট্রাংক লরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের নির্বাচন দাবি, দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ। এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ তারেক রহমানের সঙ্গে ভারতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর
স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ে দুর্নীতিবিরোধী কার্টুন প্রদর্শনী ও গেম শো অনুষ্ঠিত

স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ে দুর্নীতিবিরোধী কার্টুন প্রদর্শনী ও গেম শো অনুষ্ঠিত

ক্যাম্পাস প্রতিনিধি-

স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ে দুর্নীতিবিরোধী কার্টুন প্রদর্শনী ও গেম শো অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়টির সিদ্ধেশ্বরী ক্যাম্পাসে এ অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

অনুষ্ঠানটি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর সার্বিক সহযোগিতায় স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) ক্লাব অনুষ্ঠানটি পরিচালনা করে।

সকালে অনুষ্ঠানটি উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ডক্টর জিয়াউল হাসান এবং রেজিস্টার জনাব আব্দুল মতিন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেনস্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) ক্লাবের উপদেষ্টা এম. মাহমুদা পারভিন, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান এবং একই বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ। অধিবেশনের বক্তারা দুর্নীতি বিরোধী কর্মকান্ডের উপর পুঙ্খানুপুঙ্খ আলোচনার মাধ্যমে তরুণদের সচেতন করার পাশাপাশি একটি দুর্নীতিমুক্ত জাতি গঠনে এর বিরুদ্ধে লড়াই করার অভিব্যক্তি প্রকাশ করেন।

পরবর্তীতে,বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের অসংখ্য শিক্ষার্থী দুর্নীতিবিরোধী গেম শো যার মধ্যে উল্লেখযোগ্য ফুটবল, ক্রিকেট, বাস্কেটবল, কুইজ প্রতিযোগিতা, দুর্নীতিবিরোধী গল্প লেখা, স্মৃতি পরীক্ষা ইত্যাদিতে অংশগ্রহণ করে। ইয়েস ক্লাবের সদস্যদের সার্বিক তত্ত্বাবধানে আয়োজনটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।

সর্বশেষে, উক্ত অনুষ্ঠানটির সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মুনিরুজ্জামান তরুণদের দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে উদ্বুদ্ধ করেন এবং বিজয়ীদের হাতে প্রতিযোগিতার পুরস্কার তুলে দেন। পাশাপাশি অন্যান্য বক্তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এই দিনটিকে বিশেষ করে তোলার জন্য স্ট্যামফোর্ড ইয়েস ক্লাবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com