শনিবার, ০২ মে ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
টঙ্গীতে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

টঙ্গীতে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গাজীপুরের টঙ্গীর ঝিনু মার্কেট এলাকায় সুইটি পালমা (৩৪) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। তিনি স্থানীয় একটি স্কুল অ্যান্ড কলেজের হিসাবরক্ষক হিসেবে নিয়োজিত ছিলেন।

সুইটি গাজীপুরের কালীগঞ্জ উপজেলার রাঙ্গামাটিয়া গ্রামের মাইকেল পালমার মেয়ে। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। ছেলে স্থানীয় একটি বেসরকারি স্কুলের ৭ম শ্রেণির ও মেয়ে একই স্কুলের ৮ম শ্রেণির শিক্ষার্থী।

জানা যায়, বৃহস্পতিবার সকালে ঘুম থেকে উঠে নিজ বাসায় সুইটির ঝুলন্ত লাশ দেখতে পায় তার সন্তানরা। আশপাশে জানাজানি হলে আত্মীয়-স্বজন এসে স্থানীয় থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

গাজীপুর মেট্রোপলিটন টঙ্গী পূর্ব থানা পুলিশের ওসি (তদন্ত) মো. জাহিদুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com