শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন

শিরোনাম :
মেট্রোরেলের ৩ প্রকল্প ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন “র‍্যাবের অধ্যায় শেষ, যাত্রা শুরু এসআরবির” মেসির বিদায়ের সুর, নতুনদের নিয়ে আর্জেন্টিনার নতুন অধ্যায় “মধুমতির ভাঙনে আতঙ্ক, স্থায়ী বাঁধের দাবিতে মানববন্ধন” মহাখালীতে রঙের দোকানে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ বজ্রপাতে বিদ্যুৎমন্ত্রীর বাসার গ্যাস লাইনে আগুন টুঙ্গিপাড়ায় শিক্ষককে ঘিরে ছাত্রীদের কুপ্রস্তাবের অভিযোগ, শিক্ষককে সাময়িক বরখাস্ত এমবাপ্পে-ভালভার্দের গোলে ইন্টারকে হারিয়ে রিয়ালের শুভসূচনা রূপপুর প্রকল্পে আগুন, দীর্ঘ সময়েও ফেরেনি বিদ্যুৎ-ইন্টারনেট
সিরাজগঞ্জে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

সিরাজগঞ্জে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

সংগৃহীত।
সংগৃহীত।

ডেস্ক রিপোর্ট-

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাসের চাপায় দুজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এসময় বাসের অন্তত ১০ যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে উল্লাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ঢাকা-পাবনা মহাসড়কের বালশাবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

উল্লাপাড়া থানার অফিসার ইনচার্জ রাকিবুল হাসান জানান, বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে পাবনা থেকে ছেরে আসা ঢাকাগামী শ্যামলী পরিবহন বাসটি বালশাবাড়ী এলাকায় পৌঁছালে মহাসড়কের ওপর একটি তিন চাকার ভ্যানগাড়ি চলে আসে। এসময় বাস চালক ভ্যানগাড়িটিকে বাচাতে গিয়ে ডান পাশের দোকানের ওপরে তুলে দেয়।

এসময় দোকানের সামনে দুটি মোটরসাইকেলে বসে থাকা দুজন আরহীকে চাপা দেয় বাসটি। ঘটনাস্থলেই তারা দুজন নিহত হন। বাসে থাকা যাত্রীদের মধ্যেও অন্তত ১০ জন আহত হন।

আহতদের উদ্ধার করে উল্লাপাড়া কাওয়াক ২০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসটি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com