রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন

শিরোনাম :
ফরিদপুরে দুই বাসের সংঘর্ষে ৫ জন নিহত

ফরিদপুরে দুই বাসের সংঘর্ষে ৫ জন নিহত

সংগৃহীত।
সংগৃহীত।

ডেস্ক রিপোর্ট-

ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের মল্লিকপুর এলাকায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শেষ খবর পাওয়া পর্যন্ত পাঁচজন নিহত ও ৯ জন আহত হয়েছেন। আহতদের ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) ভোর ৪টার দিকে ঢাকা থেকে ঝিনাইদহগামী ঝিনাইদহ পরিবহন ও ঝিনাইদহ থেকে ঢাকাগামী গ্রিন এক্সপ্রেস নামে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনাটি ঘটে।

ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন করিমপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরী।

তিনি বলেন, ‘নিহতদের সবার নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনা কবলিত বাস দুটি উদ্ধার করে করিমপুর হাইওয়ে থানায় এনে রাখা হয়েছে।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com