সোমবার, ০৪ মে ২০২৬, ০৫:০০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
পিরোজপুরে প্রাইভেটকার খালে পড়ে ৮ জন নিহত

পিরোজপুরে প্রাইভেটকার খালে পড়ে ৮ জন নিহত

জেলা প্রতিনিধি-

পিরোজপুরে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খালে পড়ে শিশুসহ আটজন নিহত হয়েছেন। নিহতরা সবাই দুই পরিবারের সদস্য।

বুধবার (৯ অক্টোবর) দিনগত রাত ২টার দিকে সদর উপজেলার কদমতলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত এক পরিবারের সদস্যরা হলেন শেরপুরের দিঘিপাড়া রঘুনাথপুর নিজামুদ্দিনের ছেলে মোতাহার (৪৫), তার স্ত্রী সাবিনা (৩৬), মেয়ে মুক্তা (১০) ও ছেলে শোয়াইব (২)। নিহত অপর পরিবারের সদস্যরা হলেন নাজিরপুরের হোগলাবুনিয়া এলাকার মৃত আসাদ মৃধার ছেলে শাওন (৩২), তার স্ত্রী আমেনা (২৫), ছেলে শাহাদাৎ (১০) ও আব্দুল্লাহ (৩)।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসীম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাত ২টা ১৮ মিনিটে ফায়ার সার্ভিস দুর্ঘটনার খবর পায়। এরপর পিরোজপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট রাত আড়াইটার দিকে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।

মোতালেব ও শাওনের পরিবার কুয়াকাটায় বেড়ানো শেষে নাজিরপুর যাচ্ছিল বলে জানা গেছে। মরদেহ বর্তমানে পিরোজপুর সদর হাসপাতালে রাখা আছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com